Tuesday, June 23, 2026

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার বয়সের নিম্নসীমা পরিবর্তন, নয়া নির্দেশিকা RBI-এর

Date:

Share post:

এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য অভিভাবকের তত্ত্বাবধান প্রয়োজন হবে না কিশোর-কিশোরীদের। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) নয়া নির্দেশিকায় জানিয়েছে, ১০ বছর বয়স হলেই নিজেরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) খুলতে এবং ব্যবহার করতে পারবে খুদেরা। অ্যাকাউন্ট খোলার এবং পরিচালনা করার যাবতীয় শর্তাবলী নির্দিষ্ট অ্যাকাউন্টধারীকে যথাযথভাবে ব্যাঙ্কগুলির তরফ থেকে জানানো হবে। এই নিয়ম দেশের সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগু করা হবে। চলতি বছরের ১ জুলাই থেকে দেশের সব ব্যাঙ্ককে নিয়ম কার্যকর করতে হবে বলে জানানো হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তার সংশোধিত নির্দেশিকায় এই নতুন নিয়মের কথা জানিয়েছে। আরবিআই আরও জানিয়েছে, ১০ বছর বয়সী নাবালক- নাবালিকারা কোনও শর্তে কত টাকা তাদের অ্যাকাউন্টে রাখতে পারবে, তা ব্যাঙ্কগুলি তাদের রিস্ক ম্যানেজমেন্ট নীতি অনুযায়ী নির্ধারণ করবে।

তবে ১৮ হওয়ার পরে অ্যাকাউন্টধারীকে নতুন নির্দেশিকা জানতে হবে। স্বাক্ষর, ছবিসহ সমস্ত নথি নতুন করে জমা দিতে হবে এবং তা ব্যাঙ্কগুলিকে (Bank) রেকর্ডে রাখতে হবে। ব্যাঙ্কগুলি এই অপ্রাপ্তবয়স্ক গ্রাহকদের ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম/ডেবিট কার্ড, চেক বই ইত্যাদি অতিরিক্ত ব্যাঙ্কিং সুবিধা দিতে পারবে। আরবিআই তাদের নির্দেশিকায় এও জানিয়েছে, ব্যাঙ্ক চাইলে ১০ বছর বা তার কমবয়সি গ্রাহকদের অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম কার্ড, চেকবুকের পরিষেবা দিতে পারবে। তবে এই অ্যাকাউন্টগুলিতে কোনওভাবেই ওভারড্রাফটের সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে আরবিআই।

Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...