Friday, June 26, 2026

লখনউয়ের বিরুদ্ধে নামছেন কেএল রাহুল, চড়ছে পারদ

Date:

Share post:

প্রায় একবছর পর আবারও একানা(Ekana Stadium) স্টেডিয়ামে ফিরছেন কেএল রাহুল(KL Rahul)। সঞ্জীব গোয়াঙ্কার সঙ্গে হওয়ার সেই ঘটনার পর এই প্রথমবার লখনউ সুপার জায়ান্টের হোম গ্রাউন্ড একানা স্টেডিয়ামে খেলতে নামছেন কেএল রাহুল। তবে এবার তিনি লখনউ সুপার জায়ান্টসের(LSG) অধিনায়ক নন, প্রতিপক্ষ হিসাবেই মাঠে নামছেন কেএল রাহুল। আর তাতেই নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে কেএল রাহুল যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ বহু রয়েছে। অন্তত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সেই জবাবটা সবচেয়ে ভাল জানে।

গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর মাঠেই কেএল রাহুলের(KL Rahul) ওপর সঞ্জীব গোয়েঙ্কার রাগ দেখানো এবং তাঁর সঙ্গে বচসার ছবি সবাই দেখেছিলেন। সেই নিয়ে জল ঘোলাও কম হয়নি। চলেছিল বিতর্ক। এরপর গোয়েঙ্কা রাহুলকে নিজেদের পরিবারের অংশ বললেও, শেষপর্যন্ত কিন্তু এই তারকা ক্রিকেটারকে দলে না রাখারই সিদ্ধান্ত নিয়েছিল লখনউ সুপার জায়ান্টস(LSG)।

এবারের আইপিএলের মেগা নিলামেই ছেড়ে দেওয়া হয়েছিল কেএল রাহুলকে। সেখান থেকেই তাঁকে দলে তুলে নিয়ছে দিল্লি ক্যাপিটালস। সেই কেএল রাহুলই এবার প্রথমবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। সেই নিয়ে এই মুহূর্তে ক্রিকেট মহল জুড়ে চলছে জোর হৈচৈ তা বলার অপেক্ষা রাখে না।

কেএল লাহুল বরাবরই তাঁর প্রাক্তন দলের বিরুদ্ধে সফল। আর সেই কথাটা সবচেয়ে ভাল জানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছেন তিনি। সেই নিয়ে এখন থেকেই চড়তে শুরু করেছে পারদ।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...