Friday, June 26, 2026

ফিক্সিংয়ের অভিযোগ নস্যাৎ করে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজস্থান রয়্যালসের

Date:

Share post:

আইপিএলে আবারও ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) কালো ছায়া? আবারও সেই রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) বিরুদ্ধেই! এমন খবর ছড়ানোর সঙ্গেই তীব্র প্রতিবাদ জানালো রাজস্থান রয়্যালস। মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এমনটাই চিঠি লিখে রাজস্থানের মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রীকে জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের(Rajasthan Royals) তরফে। সেইসঙ্গে যেই ব্যক্তি অর্থাৎ রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর জয়দীপ বিহানির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে কঠোর শাস্তিরও আবেদন করা হয়েছে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।

শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের(LSG) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস। সেই ম্যাচেই মাত্র ২ রানে হেরে গিয়েছিল রাজস্থান। এরপরই রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনর তাদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে। ইচ্ছাকৃত ভাবেই নাকি লখনউ সুপার জায়ান্টসকে ম্যাচ ছেড়ে দিয়েছে রাজস্থান রয়্যালস। তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের(Match Fixing) মতো ভয়ানক অভিযোগ আনে।

এমন কথা শোনার পরই ফের ক্রিকেট মহলে নানান গুঞ্জন শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতেই রাজস্থানের মুখ্যমন্ত্রীকে চিঠি দিল রাজস্থান রয়্যালস। এই খবর যে শুধু ভুলই নয়, মানুষকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ জানানো হয়েছে রাজস্থান রয়্যালসের তরফে।

রাজস্থান রয়্যালসের তরফে জানানো হয়েছে, “এমন ধরণের বিবৃতি শুধু বিভ্রান্তিকরই নয়, রাজস্থান রয়্যালস, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের মতো সংস্থার ভাবমূর্তি নষ্ট করছে। শুধু তাই নয় ক্রিকেটের সততাও নষ্ট করছে”।

রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনভেনরের বিরুদ্ধে কঠিন শাস্তিরও দাবী জানিয়েছে রাজস্থান রয়্যালস। এর আগে একবার এই ম্যাচ ফিক্সিংয়ের জন্যই দু বছর আইপিএল থেকে নির্বাসিত ছিল রাজস্থান রয়্যালস। ফের একবার তেমন অভিযোগ ওঠার পরই নড়েচড়ে বসেছে রাজস্থান রয়্যালস।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...