Friday, June 26, 2026

রামদেবের মন্তব্য আত্মপক্ষ সমর্থনযোগ্য নয়! ভিডিও সরাচ্ছে যোগগুরু

Date:

Share post:

বারবার শীর্ষ আদালতে ভর্ৎসিত হওয়ার পরও একটুও বদলাননি যোগগুরু রামদেব (Ramdev)। ফের একবার উস্কানিমূলক বক্তব্য দিয়ে অন্য়ের জিনিসের বিক্রি কমিয়ে নিজের প্রোডাক্টের বাজার ধরার চেষ্টায় ছিলেন রামদেব। এবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) চরম ভর্ৎসিত তার ভিডিও। রুহ আফজা (Rooh Afza) নিয়ে করা ভিডিও সরিয়ে ফেলার প্রতিশ্রুতি আদালতে দিতে বাধ্য হলেন রামদেবের আইনজীবী।

সম্প্রতি পতঞ্জলি (Patanjali) ফুডস-এর সরবত প্রচারের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বাবা রামদেব ‘সরবত জেহাদ’ শব্দ ব্যবহার করে মন্তব্য করেন, যে এক বিশেষ কোম্পানি শরবত বিক্রির টাকায় মসজিদ এবং মাদ্রাসা করছে। এরপরেই মানহানির মামলা দায়ের করে ‘হামদর্দ ল্যাবরেটরিজ’। তাদের বক্তব্য ‘হামদর্দ ল্যাবরেটরি-এর বানানো রুহ আফজা পানীয়কে নিশানা করেই মন্তব্য করেছেন রামদেব। যদিও আদালতে রামদেব শুক্রবার তার মন্তব্যের পক্ষে সাফাই গেয়ে বলেন, তিনি কোনও ব্র্যান্ড (brand), ব্যক্তি বা সম্প্রদায়ের নাম উল্লেখ করেননি।

মামলাকারী হামদর্দ তাদের আবেদনে রামদেবের বিরুদ্ধে আইনি নিষেধাজ্ঞা এবং ক্ষতিপূরণের দাবি করেছে। তাঁদের দাবি, রূহ আফজা (Rooh Afza) কেবল একটি বাণিজ্যিক পণ্য নয়, বরং এটি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ, যা সকল সম্প্রদায়ের মানুষ গ্রহণ করেছে। রামদেবের মন্তব্য এই ঐতিহ্যকে কলঙ্কিত করেছে এবং ব্র্যান্ডের বাজার মূল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

মঙ্গলবার বিচারপতি বনসল শুনানির সময় বলেন, ‘এই ধরনের মন্তব্য শুধুমাত্র একটি ব্র্যান্ডের (brand) বিরুদ্ধে নয়, বরং এটি সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা। এটি আদালতের বিবেককে (conscience) গভীরভাবে আঘাত করে। এই বক্তব্যের সমর্থনে কোনও যুক্তিই গ্রাহ্য হয় না।

বিচারক রামদেবের মন্তব্য শোনার পর জানিয়েছেন , “ভিডিওটি দেখে আমি নিজের কান এবং চোখকে বিশ্বাস করতে পারছি না।” এরপরেই দ্রুত ভিডিও গুলিকে মুছে দিতে নির্দেশ দিয়েছে আদালত।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...