Monday, April 6, 2026

কথা রাখল রাজ্য, DI-দের কাছে প্রথম তালিকা পাঠাল স্কুল শিক্ষা দফতর

Date:

Share post:

আচার্য ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলনের মধ্যেই ডিআইদের কাছে চিঠি পাঠাল রাজ্য স্কুল শিক্ষা দফতর (School Education Department)। সূত্রের খবর, মঙ্গলবার ডিআইদের কাছে ই-মেলের মাধ্যে স্পষ্ট জানানো হয়েছে, কারা কারা স্কুলে যাবেন। অর্থাৎ আন্দোলনকারীদের দাবি মেনেই শিক্ষকদের প্রথম তালিকা পাঠাল স্কুল সার্ভিস কমিশন (SSC)। যথা নিয়মে বেতন মিলবে এই শিক্ষকদের। জেলায়-জেলায় DI-দের চিঠি পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

এদিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পাশে নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, “মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে চাকরিহারাদের পাশে রয়েছেন। আপনারা নিজেদের কাজে ফিরুন, আমাদের কাজ করতে দিন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আমরা আদালতে গিয়েছি। ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্তরা কাজ করতে পারবেন। বেতনও পাবেন। বাকি দায়িত্বটাও আমাদের।” এরপরই জেলায় জেলায় ডিস্ট্রিক্ট ইনচার্জদের কাছে নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়।

সূত্রের খবর, বুধবারের মধ্যে এসএসসি (SSC) মোট তিনটি তালিকা স্কুল শিক্ষা দফতরে পাঠাবে। প্রথম তালিকায়, যাঁদের পরীক্ষা-সহ যাবতীয় প্রক্রিয়ায় কোনও সমস্যা নেই তাঁদের নামের তালিকা। দ্বিতীয় তালিকায় নাম থাকবে যাঁদের ওএমআর-সহ নানাবিধ সমস্যা রয়েছে। সম্পূর্ণভাবে যারা অযোগ্য তাদের নামের তালিকাও তৈরি হবে।
আরও খবরহঠকারি সিদ্ধান্তে বিপদে পড়বে রিভিউ পিটিশন: আন্দোলন চালানো শিক্ষকদের বার্তা ব্রাত্যর

Related articles

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...