Friday, June 26, 2026

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার পর্যটক! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, পরিবারের পাশে রাজ্য

Date:

Share post:

কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে মঙ্গলবার দুপুরে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বাসিন্দা বিতান অধিকারী। তিনি পরিবার-পরিজন নিয়ে কাশ্মীরে ভ্রমণে গিয়েছিলেন। হামলায় আরও বহু পর্যটক গুলিবিদ্ধ হন এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে নিহত পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি মন্ত্রী অরূপ বিশ্বাসকে নির্দেশ দিয়েছেন পরিবারটির পাশে থেকে সমস্ত রকম সহায়তা করার জন্য। প্রশাসনকেও প্রস্তুত রাখা হয়েছে প্রয়োজনীয় সহায়তার জন্য।

 

এই ঘটনা জানিয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লেখেন, কাশ্মীরে জঙ্গিহানায় নিহত বিতান অধিকারী। ফ্লোরিডাবাসী বিতানের বাড়ি বৈষ্ণবঘাটায়। বিদেশ থেকে ফিরে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। আজ জঙ্গিদের গুলিতে নিহত।

খবর পেয়ে তাঁর বৈষ্ণবঘাটার বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর ফোন থেকেই কাশ্মীরে স্বামীর মরদেহের পাশে থাকা সোহিনীর সঙ্গে কথা বলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই চরম বিপদের দিনে সঙ্গে আছেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যা যা করণীয়, রাজ্য সরকার করছে।

জানা গিয়েছে, পাকিস্তান ঘনিষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেসিসটেন্স ফ্রন্ট’ এবং ‘লস্কর-ই-তৈবা’-র মদতেই এই হামলা সংঘটিত হয়েছে। ইতিমধ্যেই পহেলগাঁও ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন – রাজ্যের কোচিংয়ে প্রশিক্ষিত পাঁচ UPSC কৃতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...