Monday, April 6, 2026

রাজ্যের কোচিংয়ে প্রশিক্ষিত পাঁচ UPSC কৃতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত ইউপিএসসি-র (UPSC) ফলাফলে ছাত্রীদের সাফল্য নজিরবিহীন। এরই মধ্যে সাফল্য পেয়েছেন বাংলার পরীক্ষার্থীরা। সফল পাঁচজন সর্বভারতীয় র‌্যাঙ্কে প্রথম সারিতেই রয়েছেন। এই সাফল্যে আনন্দিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)।

এই কৃতি পরীক্ষার্থীরা রাজ্যের প্রশিক্ষণে যেভাবে সাফল্যের শিখরে পৌঁছেছেন, তা উল্লেখ করে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে জানান, আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং (coaching) সহায়তা পেয়ে পশ্চিমবঙ্গের UPSC সিভিল সার্ভিসেস (civil services) পরীক্ষা, ২০২৪-এ উজ্জ্বল ফলাফল অর্জনকারী প্রার্থীদের অভিনন্দন এবং শুভকামনা। ফলাফল সবেমাত্র প্রকাশিত হয়েছে।

মেঘনা চক্রবর্তী (৭৯), সহর কুমার (১৫৩), পারমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রবীণ কুমার (৮৩৭) আমাদের রাজ্য সরকারি কোচিং (coaching) পেয়েছেন এবং ব্র্যাকেটে উল্লেখিত চিত্তাকর্ষক র‍্যাঙ্ক পেয়ে আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন। তারা এখন হয়তো আইএএস, আইপিএস ও অন্যান্য প্রথম সারির পরিষেবায় প্রবেশ করবেন।

পশ্চিমবঙ্গ থেকে আরও অনেকে আছেন যারা সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য পেয়েছেন এবং এখন তাদেরও প্রথম সারির পরিষেবায় প্রবেশ করা উচিত। এই কৃতিত্বের জন্য ছেলে-মেয়েদের ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার আপনার সঙ্গে আছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...