Sunday, April 12, 2026

নোটবন্দির ফন্দি? বাজারে ফের ৫০০ টাকার জাল নোট! জারি সতর্কতা

Date:

Share post:

আবার কি নোটবন্দির ফন্দি? একেবারে উড়িয়ে দেওয়ার নয় আশঙ্কাটা। তবে গোয়েন্দাসূত্রকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, বাজারে সম্ভবত প্রবেশ করেছে ৫০০ টাকার জালনোট। সমস্ত আর্থিক নিয়ন্ত্রক এবং প্রয়োগকারী প্রতিষ্ঠান এবং ব্যাঙ্কের উদ্দেশ্যেও জারি করা হয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি।

কেমনভাবে চেনা যাবে আসল আর নকল। কেন্দ্র স্বীকার করেছে বিষয়টা বেশ কঠিন। তবে বানান বিভ্রমেই চিহ্নিত করা সম্ভব আসল কিংবা নকল। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বানানে ‘ই’ এর পরিবর্তে ‘এ’ রয়েছে নকল নোটে। এই ভুল যাতে নজর এড়িয়ে না যায় তার জন্য সতর্ক থাকতে বলে হয়েছে সাধারণ মানুষকে। নকল নোট দেখলেই জানাতে বলা হয়েছে কর্তৃপক্ষকে। সচেতনতার বার্তা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সমস্ত প্রতিষ্ঠানকেও।

আরও পড়ুন – সিপ্যাপ যন্ত্র পেয়ে অভিষেককে কৃতজ্ঞতা অনীকের পরিবারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গান্ধীজিকে ‘দেশদ্রোহী’ তকমা! ধূপগুড়িতে নির্বাচনী সভায় দাঁড়িয়ে চরম ঔদ্ধত্য বিজেপি প্রার্থীর

ভোটের ময়দানে হার-জিতের লড়াই থাকেই, কিন্তু  জাতির জনক মহাত্মা গান্ধীকে স্রেফ রাজনৈতিক ফায়দা তুলতে প্রকাশ্যে ‘দেশদ্রোহী’ বলে দাগিয়ে...

বলিউডে পা রাখছেন আশা ভোঁসলের নাতনি

সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলের প্রয়াণে এই মুহূর্তে বিশাল শূন্যতা বিনোদন জগতে। হাসপাতালে ভর্তি হওয়া থেকেই সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান...

বাংলাবিরোধীদের বিরুদ্ধে বদলা চাই! খণ্ডঘোষের সভা থেকে মোদিকে চড়া সুর মমতার

‘এবার বদলা হবে, তবে সেই বদলা হবে গণতান্ত্রিক উপায়ে।’ রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের নির্বাচনী জনসভা থেকে এই ভাষাতেই...

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...