Tuesday, March 31, 2026

স্বস্তি এসএসসি – পর্ষদের! এখনই প্রকাশ করতে হবে না ২২ লক্ষ ওএমআর, নির্দেশ আদালতের 

Date:

Share post:

এসএসসি ও স্কুল সার্ভিস কমিশনের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আদালতের নির্দেশ অনুযায়ী আপাতত ২২ লাখ ওএমআর শিট প্রকাশ করতে হচ্ছে না কমিশনকে। তবে আদালত অবমাননার মামলার শুনানি কোন আদালতে হবে, হাইকোর্ট না সুপ্রিম কোর্টে— সেই প্রশ্নে আইনি জটিলতা তৈরি হয়েছে।

বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, প্রথমে এই এক্তিয়ার সংক্রান্ত আইনি প্রশ্নের নিষ্পত্তি প্রয়োজন। সেই নির্দেশ না আসা পর্যন্ত আদালত অবমাননার মামলা শুনানি সম্ভব নয়। পরবর্তী শুনানি আগামী সোমবার।

স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, যেহেতু সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই হাইকোর্টের কিছু নির্দেশ সংশোধন করেছে এবং মামলাটি এখনো সর্বোচ্চ আদালতে বিচারাধীন, সেক্ষেত্রে হাইকোর্টের এই মামলার শুনানির অধিকার আছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অন্যদিকে, বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, সুপ্রিম কোর্ট যেসব নির্দেশ সংশোধন করেনি, সেই অংশে কমিশন ও রাজ্য সরকার আদৌ নির্দেশ মানছে কিনা, তা খতিয়ে দেখার এক্তিয়ার কলকাতা হাইকোর্টের রয়েছে। তিনি আরও জানান, আগামী সোমবার আদালতে তিনি প্রয়োজনীয় নথি পেশ করবেন।

উল্লেখ্য, ২৫,৭৫২ জনের চাকরি বাতিলের মামলায়, বঞ্চিত চাকরিপ্রার্থীরা আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন। তাদের মূল দাবি ছিল, অযোগ্যদের বেতন ফেরত এবং সব ওএমআর সিট প্রকাশ করতে হবে।

আরও পড়ুন – জঙ্গি হামলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক! পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ, বাতিল হচ্ছে ভিসাও 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...