Monday, April 6, 2026

পুরুলিয়ায় ডাকাতি কাণ্ডে গ্রেফতার বিজেপি নেতা 

Date:

Share post:

চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। পুরুলিয়ার কোটশিলায় আয়কর অফিসারের ভুয়ো পরিচয় দিয়ে এক বিড়ি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা পরাণ মাহাতো। ঘটনায় মূল পান্ডা হিসেবে উঠে এসেছে এক সিআরপিএফ জওয়ান পরেশ দাসের নাম, যিনি রাঁচির বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছুটিতে এসে এই ডাকাতির পরিকল্পনা করেন পরেশ দাস। তাঁকে সাহায্য করেন পশ্চিম মেদিনীপুরের রাজাবাজার এলাকার বাসিন্দা ও বিজেপি নেতা পরাণ মাহাতো। এলাকার কোটিপতি ব্যক্তিদের সন্ধান দিতে বলা হয়েছিল বামনিয়া গ্রামের বাসিন্দা মহিম কুমারকে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্যে আসে বিড়ি ব্যবসায়ী কিরীটি কুমারের বাড়ি।

পরিকল্পনা অনুযায়ী, সমীর রায়ের সহযোগিতায় ঝাড়খণ্ডের একদল আততায়ীর সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। তৈরি হয় ডাকাতির নীল নকশা। পরে ওই আততায়ীরা পরিকল্পনামাফিক অভিযান চালিয়ে ডাকাতি করে পালিয়ে যায়। এই ঘটনার খবর সামনে আসতেই ব্যাপক অস্বস্তিতে বঙ্গ বিজেপি। যদিও দলের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। গ্রামে পরাণ মাহাতোর ভাবমূর্তি ছিল একজন সৎ নেতার মতো। কিন্তু তাঁর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগে হতবাক ও আতঙ্কিত স্থানীয় মানুষজন। পুলিশ তদন্তে নেমে একের পর এক তথ্য সংগ্রহ করছে এবং বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

আরও পড়ুন – মেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর, মহিলা দলকে দিলেন ট্রফিও

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...