Thursday, June 25, 2026

ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও সহায়তা, CAB-কে স্টেডিয়াম করার আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বাংলার ক্রিড়াক্ষেত্রের উন্নতি সদা উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার ক্লাবগুলিকে ফুটবল দেওয়া থেকে প্রথমসারির ফুটবল ক্লাবগুলিকে অর্থ সাহায্য সবই করেন মমতা। বৃহস্পতিবার, ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপনে মশাল সিনেমার উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েও কলকাতায় ক্রিকেট খেলার ময়দান করার জন্য সিএবি-র কাছে আবেদন জানালেন তিনি। জমির বিষয়েও দিলেন আশ্বাস।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CAB-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তাঁকে উদ্দেশ করেই মুখ্যমন্ত্রী বলেন, ”আমি স্নেহাশিসকে বলব, তোমরা ডুমুরজলায় ক্রিকেট অ্যাকাডেমি করে নাও। ওটা তোমাদের জন্য রাখা আছে। কিছু কেস টেস হয়েছে, কিন্তু ঝামেলায় জড়িয়ে লাভ নেই। অনেকে আবার কেস করতে ভালবাসে। তোমরা ক্রিকেট অ্যাকাডেমি করে নাও।”

ফিফার জমির বিষয়ে মমতা জানান, ”রাজারহাটেও ফুটবল স্টেডিয়াম (Stadium) হওয়ার কথা ছিল, ৩ বছর অপেক্ষা করা যায়। ৮ বছর হয়ে গেছে, এখনও ফুটবল স্টেডিয়াম হল না সেখানে। তাই আরেকটা ক্রিকেট স্টেডিয়াম তোমরা করো, আমরা জমির ব্যাপারে সাহায্য করব। আইন মেনেই সব হবে।”

আরও খবরমেয়েদের সাফল্যে ইস্টবেঙ্গলকে ৫০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর, মহিলা দলকে দিলেন ট্রফিও

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...