Saturday, April 4, 2026

পাকিস্তানে আটক ভারত-পাক সীমান্তে পাহারারত BSF জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ে সমাধানের চেষ্টা

Date:

Share post:

পাঞ্জাবের ফিরোজপুর জেলায় ভারত-পাক সীমান্তে পাহারারত এক BSF জওয়ানকে আটক করেছে পাক রেঞ্জার্স৷ ফ্ল্যাগ মিটিংয়ে (Flag Meeting) সমস্যার সমাধানের চেষ্টা চলছে। অভিযোগ, ওই জওয়ান ভারতীয় ভূখন্ডে পাহারা দেওয়ার সময় ভুল করে পাক ভূখন্ডে প্রবেশ করেছিলেন৷ সংশ্লিষ্ট জওয়ানকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার জন্য ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে সীমান্তরক্ষী বাহিনী, দাবি বিএসএফের।

বুধবার দুদেশের সীমান্তে অবস্থিত জিরো লাইনে পাহারা দিচ্ছিলেন ওই জওয়ান৷ সেই সময়ে সেখানে ফসল কাটছিলেন ভারতের কৃষকরা। তাঁদের দিকে নজর রাখতে রাখতে নিজের অক্ষেয়ালেই তিনি জিরো লাইন পার করে পাক ভূখন্ডে প্রবেশ করেছেন, এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিএসএফ জওয়ানের কোনও অসৎ উদ্দেশ্য ছিল না, দাবি জানানো হয়েছে বিএসএফ সূত্রে৷

তারপরেও সংশ্লিষ্ট জওয়ানকে পাক রেঞ্জার্সদের হাত থেকে ছাড়িয়ে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে, দাবি সরকারি সূত্রের৷ পাক রেঞ্জার্সদের সঙ্গে বিএসএফ-র (BSF) উচ্চপদস্থ কর্তাদের ফ্ল্যাগ মিটিংয়ের সময়ে গোটা প্রসঙ্গটি উত্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট ভারতীয় জওয়ানের অবিলম্বে মুক্তির জন্য জোরালো সওয়াল করা হবে বলে বৃহষ্পতিবার দাবি জানানো হয়েছে বিএসএফ সূত্রে৷
আরও খবরনিরাপত্তাবাহিনীর গুলিতে তিন রাজ্যের ৫ মাওবাদী খতম, ছত্তিশগড়ের জঙ্গলে ঘেরাও ১০০০ নকশালপন্থী!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...