Tuesday, April 21, 2026

জিও ফাইবার শুভেন্দুর ভাষায় ‘ন্যানো বিম’! বারুইপুরের জঙ্গি-গুজব নস্যাৎ করলেন SP, কটাক্ষ দেবাংশুর

Date:

Share post:

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) টুইট ও পরে সাংবাদিকদের সামনে মন্তব্য যে নিতান্তই ভিত্তিহীন অপপ্রচার! প্রমাণ মিলল বারুইপুর পুলিশ (Police) জেলার সুপার পলাশচন্দ্র ঢালির (Palash Chandra Dhali) কথায়। বিষয়টি নিয়ে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের (TMC) আইটি দলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debanshu Bhattacharya)।

বৃহস্পতিবার বিরোধী দলনেতা (Shubhendu Adhikari) সমাজমাধ্যমে একটি ছবি দিয়ে দাবি করেন, বারুইপুরে দুজন কাশ্মীরি যুবক জঙ্গি কার্যকলাপ চালাচ্ছেন। তাঁরা বারুইপুরের এক আবাসনের ছাদে বিশেষ এন্টেনা বসিয়ে নেটওয়ার্ক ‘ন্যানো বিম’ বানিয়েছেন বলেও দাবি করেন তিনি।

তবে, এর কিছুক্ষণ পরেই এই দাবি নস্যাৎ করে দেন বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশ ঢালি। সাংবাদিক বৈঠক করে জানান, যাঁদের কথা বলে হয়েছে, তাঁরা প্রথমত কাশ্মীরি নন, তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। প্রাথমিক তদন্তে তাঁদের মধ্যে কোনও সন্দেহজনক বিষয়ের প্রমাণ মেলেনি। তাঁরা ব্যবসার কাজে কয়েকদিন ধরে বারুইপুরে এসে রয়েছেন। বাড়ির ছাদে বসানো এন্টেনা ইন্টারনেটের জন্য। ইন্টারনেটের জন্য যে অ্যান্টোনা বসানো হয়েছে সেটা জিও ফাইবার। এদের একজনের নাম শিবা অপরজনের নাম রেবা। এক বছর আগে এরা কলকাতায় আসে। এদের মধ্যে একজন সিভিল ইঞ্জিনিয়ার আর একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে ভোপাল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে ব্যবসার কাজে কলকাতায় আসেন। এপ্রিল ২০২৫-এ একটি দুই কামরার অ্যাপার্টমেন্ট ভাড়া নেন বারুইপুরে। তাঁরা বিষ্ণুপুরে ব্লকে একটি নয় একর জায়গা কেনেন মাছ চাষ করার জন্য। এই ব্যবসার কারণেই বারুইপুরের এই অ্যাপার্টমেন্ট ভাড়া নেন। জঙ্গির গুজব না ছড়ানোর জন্যে আবেদনও করছেন পুলিশ সুপার।
আরও খবরশুভেন্দুর মুখে ‘হিন্দুস্তান মুর্দাবাদ’! গুলিয়ে লাট: তীব্র খোঁচা কুণালের

এদিকে এই বিষয় নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের আইটি দলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তিনি লেখেন, “পুরো তার কেটে গেছে লোকটার! ওকে নাকি কে খবর দিয়েছে যে দুজন কাশ্মীরের লোক বারুইপুরের এই ঠিকানায় থাকছে। তারা নাকি ন্যানো বিম ইন্সটল করেছে!! প্রথমত কাশ্মীর ভারতের অংশ। একজন কাশ্মীরি দেশের অন্য কোনো প্রান্তে থাকা কোনো অপরাধ নয়। বরং যারা এটাতে নাক উঁচু করছেন তারা পাকিস্তানের দাবিকেই মান্যতা দিচ্ছেন… যাই হোক…  আসল কথায় ফিরি…
ন্যানো বিম কী? ন্যানো বিম হল এমন একটি নেটওয়ার্ক যার মাধ্যমে অনেক দূরে পয়েন্ট টু পয়েন্ট কন্টাক্ট এস্ট্যাবলিশ করা যায় কোন নেটওয়ার্ক প্রোভাইডার ছাড়াই। এগুলো সাধারণত অপরাধীরা ব্যবহার করে থাকে, নিজেদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য। কিন্তু শুভেন্দু বাবু এটা কিসের ছবি দিয়েছে জানেন? হাসবেন না বলুন? ন্যানো বিম বলে যেটার ছবি দিয়েছে ওটা জিও ফাইবার প্লাসের ইন্টারনেট রিসিভার” সব শেষ ৩টি হাসির ইমোজিও দিয়েছেন দেবাংশু।

Related articles

আজ হলদিয়া- বারাকপুর- জগদ্দল- জোড়াসাঁকোতে চার জনসভা মমতার

বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রচার প্রায় শেষ করার পর এবার দ্বিতীয় দফার ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাচনের মধ্যে ক্রমাগত সক্রিয় ইডি: তলব নুসরৎকে

২০২০ সালের মামলায় নতুন করে তলব প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরৎ জাহানকে। রেশন সংক্রান্ত জটিলতার মামলায় তলব (summoned) বলেই...

ঘরোয়া আলাপচারিতা থেকে মঞ্চে জনসভা: একই দিনে ভাবনীপুরে উভয় জনসংযোগে মমতা

গোটা রাজ্যে নির্বাচনী প্রচারের মধ্যেও নিজের কেন্দ্র ভবানীপুরকে এতটুকু অবহেলিত রাখেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের একাধিক মন্ত্রী, বিধায়ক, সাংসদরা...

৪৮ ঘণ্টা নয়, এবার টানা চার দিন বন্ধ মদের দোকান! কড়া ফরমান আবগারি দফতরের

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে মদের কারবার নিয়ন্ত্রণে নজিরবিহীন কড়া পদক্ষেপ করল আবগারি দফতর। ভোটের আগে মদের দোকান বন্ধ...