Saturday, April 4, 2026

প্রশ্ন বিজেপির নোংরা রাজনীতি নিয়ে! পহেলগাঁও ইস্যুতে সরকারের পাশেই তৃণমূল, সর্বদল বৈঠকে বললেন সুদীপ

Date:

Share post:

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সদ্য ঘটে যাওয়া জঙ্গি হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল কংগ্রেস। বৃহষ্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সর্বদল বৈঠকে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় সরাসরি প্রশ্ন তোলে তৃণমূল। লোকসভায় দলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, “কেন এই ঘটনাকে হিন্দু-মুসলিম সংঘাত হিসেবে তুলে ধরতে চাইছে বিজেপি?” পাশাপাশি এই হামলার প্রেক্ষিতে পহেলগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না থাকার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে তিনি দাবি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত সব রাজনৈতিক দলের সুপ্রিমোদের নিয়ে একটি পৃথক বৈঠক ডাকা।

তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনও এদিন প্রশ্ন তোলেন সর্বদল বৈঠকের কাঠামো নিয়ে। তিনি বলেন, “এটা কি সত্যিই সর্বদলীয় বৈঠক, নাকি শুধুই সংসদীয় দলের?” প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, “যদি মোদি থাকতেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা যেত, এবং তাতে গোটা আলোচনাই আরও ফলপ্রসূ হতো।” তবে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছে তৃণমূল কংগ্রেস। সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেন, “সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে আমরা সরকারের পাশেই আছি, কিন্তু সেটা রাজনৈতিক বিভাজনের মাধ্যমে নয়।”

অন্যদিকে, সর্বদল বৈঠক শেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী জানান, সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারকে সবরকম সমর্থন দেবে কংগ্রেস। তিনি আরও জানান, শুক্রবার তিনি অনন্তনাগ যাবেন এবং জঙ্গি হামলায় আহতদের সঙ্গে হাসপাতালে সাক্ষাৎ করবেন। পহেলগাঁওয়ের ঘটনার জেরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তা এবং রাজনৈতিক ঐক্য—দুয়েরই গুরুত্ব ফের একবার সামনে এল।

আরও পড়ুন- পেহেলগাম হামলার পর প্রশ্নের মুখে সীমা-সচিনের ভবিষ্যৎ! পাকিস্তান ফিরতে হবে সীমাকে?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...