Thursday, June 25, 2026

চব্বিশ বছর আগের মামলায় মেধা পাটেকরকে গ্রেফতার দিল্লি পুলিশের

Date:

Share post:

প্রায় দু যুগ আগের এক মানহানির মামলায় এবার সমাজকর্মী মেধা পাটেকরকে (Indian Social Activist Medha Patkar) গ্রেফতার করল দিল্লি পুলিশ (Delhi Police)। দিল্লির উপ-রাজ্যপালের মানহানির দায়ে গ্রেফতার হয়েছেন পরিবেশকর্মী। পাশাপাশি মেধাকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। প্রভিশন বন্ড জমা না দেওয়ার কারণে বুধবারই জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। সেই নির্দেশেই শুক্রবার দিল্লি পুলিশ সমাজকর্মীকে গ্রেফতার করে আদালতে পেশ করে।

আজ থেকে প্রায় বছর ২৪ আগে গুজরাটে নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে বিজ্ঞাপন প্রকাশের জন্য দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনার (Vinay Kumar Saxena) বিরুদ্ধে মামলা করেছিলেন মেধা। ২০০১ সালে জানুয়ারিতে সমাজকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন সাক্সেনা। ২০০০ সালে বিনয় কুমার আমেদাবাদ ভিত্তিক এনজিও ন্যাশনাল কাউন্সিল ফর সিভিল লিবার্টিজের (NCCL ) প্রধান ছিলেন। একটি টিভি চ্যানেলে তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের পাশাপাশি হাওয়ালা লেনদেনা সাক্সেনার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছিলেন মেধা। সমাজকর্মীর এই মন্তব্যের বিরোধিতা করে মেধার ‘মিথ্যে’ দাবিতে তাঁর সম্মানহানি হয়েছে বলে আদালতের দ্বারস্থ হন দিল্লির উপ রাজ্যপাল। গত বছরের জুলাইতে লেফটেন্যান্ট গভর্নরের পক্ষে রায় দেয় দিল্লির সাকেট আদালত। এরপর পাঁচ মাসের জেল হেফাজতের পাশাপাশি দশ লক্ষ টাকা জরিমানা করা হয় মেধার। শর্তসাপেক্ষে জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আদালতের শর্ত না মানার অভিযোগে ২৩ এপ্রিল মেধার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত দায়রা জজ বিশাল সিং। অবশেষে আজ শুক্রবার বিশিষ্ট সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...