Friday, April 3, 2026

পহেলগামে মর্মান্তিক ঘটনা, ডিএইচএফসির ভিক্ট্রি মার্চ স্থগিতের সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

পহেলগামে(Pahalgam) নৃশংস জঙ্গী হানা। প্রাণ হারিয়েছেন সাধারণ পর্যটকরা। সেই মর্ণান্তিক ঘটনায় শোক প্রকাশ আগেই করেছে ডায়মন্ড হারবার এফসি(DHFC)। এবার একটু নতুন সিদ্ধান্ত নিল তারা। শ্রদ্ধার্ঘের জন্য আইলিগ-২ চ্যাম্পিয়ন হওয়ার পর ভিক্ট্রি মার্চ অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিলেন ডায়মন্ড হারবার এফসির(DHFC) চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। আগামী ২৭ এপ্রিল হওয়ার কথা ছিল তাদের আইলিগ-২(I league 2) চ্যাম্পিয়ন হওয়ার জন্য ভিক্ট্রি মার্চ(Victory March)। কিন্তু তা স্থগিত করারই সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়ে এবারই আইলিগের মঞ্চে যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। নতুন মরসুমে তারা খেলবেন আইলিগ। ভারতীয় ফুটবলে যেন রুপকথার মতো এগিয়ে চলেছে তারা। কয়েকদিন আগেই সরকারীভাবে আইলিগ-২ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে ডায়মন্ড হারবার এফসি। তারই সেলিব্রেশনের প্রস্তুতি চলছিল। কিন্তু এর মধ্যেই কাশ্মীরে ভয়াবহ ঘটনা।

জঙ্গীদের গুলিতে প্রাণ গিয়েছে বহু সাধারণ পর্যটকের। এমন পরিস্থিতিতে নিজেদের সেলিব্রেশন না করারই সিদ্ধান্ত নিয়েছেন ডায়মন্ড হারবার এফসির(DHFC) চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দেওয়া হয়েছে সেই কথা।

সোশ্যাল মিডিয়াতে ডায়মন্ড হারবার এফসির তরফে ঘোষণা করা হয়, “আইলিগ ২ চ্যাম্পিয়ন এবং আইলিগে যোগ্যতা অর্জন। এমন একটা ঐতিহাসিক সাফল্যের সেলিব্রেশনের জন্য আগামী ২৭ এপ্রিল ভিক্ট্রি মার্চের আয়োজন করেছিল ডায়মন্ড হারবার এফসি। কিন্তু পহেলগামে এমন মর্মান্তিক ঘটনার পরই আমাদের চিফ পেট্রন অভিষেক বন্দ্যোপাধ্যায় অনির্দিষ্ট কালের জন্য সেই ভিক্ট্রি মার্চ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন”।

আইলিগ-২ এর মঞ্চে দুরন্ত ফর্মে ছিল ডায়মন্ড হারবার এফসি। মাত্র তিন বছরের মধ্যেই সিএফএল থেকে আইলিগে পৌঁছে গিয়েছে তারা। তবে তাদের লক্ষ্য আইএসএল।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...