Monday, June 22, 2026

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বিদ্যুতের চাহিদা, সর্বোচ্চ চাহিদা মিটিয়ে রেকর্ড রাজ্যের

Date:

Share post:

হাঁসফাঁস গরমের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বিদ্যুতের চাহিদা লাফিয়ে বাড়ছে। রাজ্যে দৈনিক বিদ্যুতের চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বৃহস্পতিবার রাত এগারোটায় রাজ্য বিদ্যুৎ (Electricity) বণ্টন সংস্থার অধীনে থাকা এলাকায় বিদ্যুতের চাহিদা ১০ হাজার ৯০ মেগাওয়াটে পৌঁছে যায়। চলতি মরসুমে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ বলে বিদ্যুৎ দফতরের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে।

সিইএসসি এলাকায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ২ হাজার ৫০৭ মেগাওয়াট। বিদ্যুতের এই ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সপ্তাহে দু-বার বিদ্যুৎ সচিব ও বিদ্যুৎ দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন।

গত বছর ১৬ জুন রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা পৌঁছেছিল ১০ হাজার ৫০৭ মেগাওয়াট। যা স্বাধীনতা পরবর্তীকালে সর্বাধিক। তবে চলতি বছর এপ্রিলেই সেই রেকর্ড ছোঁয়ার পূর্বাভাস দেখা যাচ্ছে। বিদ্যুৎ দফতরের মতে, এপ্রিলেই যখন চাহিদা ১০ হাজার মেগাওয়াট ছাড়াচ্ছে, তখন মে-জুনে তা ১১ হাজার ছুঁয়ে যেতে পারে। তবু এখনও পর্যন্ত সরবরাহে কোনও ঘাটতি নেই। বিদ্যুতের এই বেড়ে চলা চাহিদা সামলাতে রাজ্য সরকার সক্রিয়। বিদ্যুৎ সচিব ও দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে সপ্তাহে দু’বার বৈঠক করছেন বিদ্যুৎমন্ত্রী। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ (Electricity) সরবরাহ বজায় রাখাই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য। বিদ্যুৎ দফতর সূত্রে খবর, রাজ্যের প্রতিটি জেলার লোড ম্যানেজমেন্টে নজর রাখা হচ্ছে। কোথাও যাতে ওভারলোডিং বা বিচ্ছিন্নতা না ঘটে, তা নিয়মিত মনিটর করা হচ্ছে।

Related articles

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...