Wednesday, June 24, 2026

পাকিস্তানিদের খুঁজে খুঁজে ফেরত পাঠান: মুখ্যমন্ত্রীদের নির্দেশ শাহর, খবর সূত্রের

Date:

Share post:

পাকিস্তানিদের খুঁজে খুঁজে ফেরত পাঠান। শুক্রবার, সব রাজ্যের মুখ্য়মন্ত্রীদের (Chief Minister) এই নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বাতিল হয়েছে ভিসা (Visa)। ইতিমধ্যেই পাকিস্তানিদের ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। সংবাদসংস্থা এই খবর জানিয়েছে। তবে, সরকারিভাবে এই নির্দেশিকা বিষয়ে কিছু জানানো হয়নি।

পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলায় কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত শেষ করা হয়েছে। হামলার পরদিনই পাকিস্তানিদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করেছে কেন্দ্র। যেসমস্ত পাকিস্তানি ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওযা হয়েছে। একই সঙ্গে আগামী দিনে আর কোনও পাক নাগরিক ভারতের ভিসা পাবেন না বলে জানানো হয়েছে। এমনকী মেডিক্যাল ভিসায় যে পাক নাগরিকরা রয়েছেন, তাঁদেরও ২৯ এপ্রিলের মধ্যে ভারত ছাড়তে হবে।

ইতিমধ্যেই পাক নাগরিকদের ভারত ছাড়ার সময়সীমা শেষ হয়ে গিয়েছে। সূত্রের খবর, এর পরেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি স্পষ্ট জানিয়েছেন, কতজন পাকিস্তানি রয়েছেন প্রত্যেক রাজ্যকে খুঁজে দেখতে হবে। তাঁদের দ্রুত ফেরত পাঠাতে হবে। লং টার্ম ভিসাধারী পাকিস্তানিদের কী হবে-সেই বিষয়ে প্রশ্ন উঠছে। কলকাতার গোয়েন্দাদের সূত্রে খবর, ৩০ জন পাকিস্তানি নাগরিক ‘লং টার্ম ভিসা’ নিয়ে এখন কলকাতায় রয়েছেন। তাঁদের মধ্যে একটি বড় অংশই বধূ। এই পাক-বধূদের নিয়ে কী হবে সেটাই দেখার।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...