Wednesday, June 24, 2026

প্রবল বর্ষণে বিপর্যস্ত সিকিম, ভূমিধসে আটকে ৮০০ পর্যটক!

Date:

Share post:

একদিকে প্রবল বর্ষণ অন্যদিকে ভূমিধস, জোড়া প্রাকৃতিক বিপর্যয়ে ভয়াবহ পরিস্থিতি উত্তর সিকিমের (North Sikkim) বিস্তীর্ণ এলাকায়। ধসের জেরে আটকে পড়েছে ২০০টি গাড়ি। দুর্ঘটনা এড়াতে উত্তর সিকিমের লাচেন-চুংথাংয়ের পারমিট বন্ধ করা সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দুর্যোগের মুখে পড়ে প্রায় ৮০০ পর্যন্ত আটকে রয়েছেন যাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

মৌসম ভবনের (IMD) পূর্বাভাস মতোই বৃহস্পতিবার থেকে মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে উত্তর সিকিমে। শুক্রবার সকালেও আবহাওয়ার এতটুকু বদল হয়নি ফলে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো অবস্থা। একাধিক রাস্তায় ধস নেমেছে। পর্যটকদের দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার কাজ চলছে। শনিবারের আগে আবহাওয়ার উন্নতির কোন সম্ভাবনা নেই।লাচেন-চুংথাং রুট আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভূমিধস আর বৃষ্টির জেরে ধাক্কা খেয়েছে পর্যটন ব্যবসা।

 

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...