Sunday, April 5, 2026

সাধ্বীই মালেগাঁও বিস্ফোরণের দোষী, ফাঁসি চাইল NIA

Date:

Share post:

মালেগাঁও বিস্ফোরণের ফাইনাল চার্টশিটে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞাকেই (Sadvi Pragya) দোষী হিসাবে চিহ্নিত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। সাধ্বীসহ এই মামলার সাত অপরাধীর বিরুদ্ধে ফাঁসির আবেদন কেন্দ্রীয় সংস্থার। ধর্মীয় উস্কানির রাজনীতিতে মগ্ন বিজেপি কার্যত সাধ্বীকে আড়াল করতেই যে সাংসদ বানিয়েছিল এনআইএ-র রিপোর্টের পর সেই পর্দা ফাঁস হয়ে গেল। এইআইএ স্পেশাল কোর্ট (Special Court) মামলার রায় শোনাবে ৮ মে।

২০০৮ সালে মহারাষ্ট্রের মাসিক জেলার মালেগাঁও (Malegaon) শহরে মসজিদ লাগোয়া এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়, ১০০-র বেশি মানুষ আহত হন। প্রাথমিকভাবে এই মামলায় সাধ্বী প্রজ্ঞাকে বাঁচানোর চেষ্টা করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। আদালতে এনআইএ দাবি করেছিল সাধ্বীর বিরুদ্ধে এই মামলায় যথেষ্ট প্রমাণ নেই। জামিনও পেয়ে যান তিনি।

এবার কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে আদালতে শনিবার এনআইএ (NIA) যে অন্তিম চার্জশিট (chargesheet) পেশ করে তাতে সাধ্বী প্রজ্ঞাকে (Sadvi Pragya) মূল অভিযুক্ত হিসাবে চিহ্নিত করা রয়েছে। পাশাপাশি এই মামলার অন্য অপরাধীরা হলেন কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পান্ডে প্রমুখ। দাবি করা হয়েছে হিন্দুত্ব মনোভাবের জায়গা থেকেই একটি বড় ষড়যন্ত্র করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছিল।

এই মামলায় জামিয়াতে উলেমা মহারাষ্ট্রের আইনজীবী দাবি করেন ইউএপিএ-র ১৬ নম্বর ধারা অনুযায়ী যদি বিস্ফোরণের ঘটনায় কারো মৃত্যু হয় তবে অভিযুক্তের ফাঁসির সাজাই হয়। আইনজীবীর সেই দাবিকে মান্যতা দিয়ে শনিবার এনআইএ আদালতে দাবি করে যেন সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে কোনও নরম মনোভাব না দেখানো হয়। গোটা দেশে নানাভাবে ধর্মীয় বিভেদ তৈরি করা বিজেপি নেতাদের আসল চরিত্র এই মামলার চার্জশিটে অনেকাংশেই উঠে এসেছে। আদালত কী রায় দেয়, তার জন্য অপেক্ষা ৮ মে-র।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...