Wednesday, June 24, 2026

ব্যক্তিগত আক্রোশে আগ্রায় যুবক খুন, প্রচার পেতে ‘পহেলগাম বদলা’ দাবি!

Date:

Share post:

আগ্রার এক রেস্টুরেন্টের কর্মীকে খুন করে পহেলগামে জঙ্গি হামলার প্রতিশোধ দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিযুক্ত যুবকের। পহেলগাম জঙ্গি (Pahalgam attack) হামলাকে যেভাবে বিজেপি ধর্মীয় ইস্যু হিসাবে তুলে ধরে দেশের বিভাজনের রাজনীতি শুরু করেছে, এবার যোগীরাজ্যেই তার ফায়দা নেওয়া শুরু দুষ্কৃতীদের। ব্যক্তিগত আক্রোশে এক যুবককে খুন করে দায় জঙ্গিদের উপর চাপাতে তৎপর অপরাধী যুবক।

বুধবার আগ্রার (Agra) একটি রেস্টুরেন্টের কর্মী গুলফাম আলির উপর গুলি চালায় আরেক যুবক মনোজ চৌধুরি। কয়েকজন দুষ্কৃতী মিলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়। আহত হন রেস্টুরেন্টের আরেক কর্মীও। ঘটনার পরে অভিযুক্ত মনোজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও করে প্রচার করেন তিনি স্থানীয় কোনও গোরক্ষা বাহিনীর সদস্য। তার আগের দিন, মঙ্গলবার, পহেলগামে হামলার (Pahalgam attack) ঘটনার প্রতিশোধ নিতেই তিনি গুলফামকে খুন করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িতে পড়তে মনোজকে গ্রেফতার সহজ হয় পুলিশের পক্ষে।

তবে পুলিশি তদন্তে উঠে আসে, যে সংগঠনের নাম মনোজ নিয়েছিল, সেই নামে আদৌ কোনও সংগঠন নেই। তবে অভিযুক্তরা অন্য় কোনও সংগঠনের সদস্য হতে পারে। মৃতের সঙ্গে পুরোনো শত্রুতাও ছিল অভিযুক্তর, দাবি পুলিশের। এই ঘটনার পরই আগ্রা (Agra) প্রশাসন সাম্প্রদায়িক সম্প্রীতি (communal harmony) রক্ষায় জোর দেয়। দাবি করা হয়, পহেলগামের ঘটনা ঘিরে কোনওভাবেই যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, তা লক্ষ্য রাখছে যোগী সরকার।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...