Tuesday, June 23, 2026

লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনা সাম্প্রতিক নয়, বলছে ফ্যাক্ট চেক 

Date:

Share post:

শনিবারের (২৬ এপ্রিল ২০২৫) সকালে পাকিস্তানি বিমান অবতরণের সময় লাহোরে আল্লামা ইকবাল আন্তর্জাতিক এয়ারপোর্টে (Allama Iqbal International Airport) অগ্নিকাণ্ড হয়েছে বলে সংবাদমাধ্যমে একটি বিভ্রান্তিকর খবর ছড়ায়। প্রাথমিকভাবে জানা যায় বিমানের চাকায় আগুন লেগে যাওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এয়ারপোর্ট চত্বরে। সব উড়ান বাতিল (All flights cancelled) করে সাময়িকভাবে রানওয়ে বন্ধ রাখার খবরও সম্প্রচারিত হয়। কিন্তু ফ্যাক্ট চেক করে দেখা গেছে এই ঘটনার সাম্প্রতিককালের নয়। বরং ২০২৪ সালের ৯ মে লাহোর বিমানবন্দরে এরকম ঘটনা ঘটেছিল।

সোশ্যাল মিডিয়া পাক বিমানবন্দরের (Pakistan’s Lahore Airport) অগ্নিকাণ্ডের বেশ কয়েকটি ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় ধোঁয়া ছেয়ে গিয়েছে বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ। ফ্যাক্ট চেক করে রিভার্স ইমেজ সার্চ করার পর দেখা যায় ২০২৪ সালের ৯ মে ইনস্টা পোস্টে একই রকমের ভিডিও ক্যাপশন সমেত আপলোড করা হয়। যেখানে ঘটনাটি সেই সময়কার বলা হয়েছে।

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...