Friday, April 3, 2026

সোমবার থেকে এক মাসের জন্য রাতে বন্ধ মা উড়ালপুল

Date:

Share post:

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী সোমবার (২৬ এপ্রিল) থেকে এক মাসের জন্য রাতে সাত ঘণ্টা করে বন্ধ থাকবে মা উড়ালপুল (Maa Flyover)। বিকল্প রাস্তার কথা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। চলতি বছরের শুরুতে জানুয়ারি ও মার্চ মাসেও দফায় দফায় রাতে এই ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। দুর্ঘটনা এড়াতে উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

মা ফ্লাইওভার (Maa Flyover) বন্ধ থাকায় যাতে ট্রাফিক সংক্রান্ত সমস্যা না হয় সেই কারণে বিকল্প কিছু রাস্তার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস থেকে যে গাড়িগুলি উড়ালপুল দিয়ে শহরের পশ্চিম দিকে চলাচল করত, সেগুলো আগামী এক মাস পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নম্বর ব্রিজ, নিউ পার্কস্ট্রিট, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ হয়ে এজেসি ফ্লাইওভার হয়ে যাবে। রাতে এমনিতে গাড়ির সংখ্যা কম থাকায় খুব একটা বেশি সমস্যা হবে না বলে মনে করছে ট্রাফিক পুলিশ বিভাগ।

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...