Monday, March 16, 2026

ভারত থেকেই পাক সেনা নিয়ে গিয়েছে পুর্নমকে: পরিবারের তথ্য পেশ কল্যাণের

Date:

Share post:

সীমান্ত পেরিয়ে যাওয়ায় পাক সেনা এসে তুলে নিয়ে গিয়েছে বাংলার বিএসএফ (BSF) জওয়ান পুর্নমকুমার সাউকে। হুগলির রিষড়ার জওয়ানের পরিবারের দাবিতে চাঞ্চল্য। পরিবারের সঙ্গে কথা বলে সেই সত্য সামনে আনলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। কার গাফিলতিতে এভাবে বাংলার যুবক আটক পাকিস্তানের সেনার হাতে, প্রশ্ন সাংসদের।

পাঁচদিন ধরে পাক সেনার হাতে বন্দি হুগলির পুর্নমকুমার (Purnamkumar Shaw)। পহেলগাম পরবর্তী পরিস্থিতিতে যা পরিবারে কাছে একটা বড় আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। বন্দি জওয়ানকে ছাড়িয়ে আনতে দুদেশের মধ্যে একাধিক ফ্ল্যাগ মিটিং (flag meeting) হয়েছে। কিন্তু কোনও সমাধানসূত্র মেলেনি রবিবার পর্যন্তও। আশ্চর্যজনকভাবে বিএসএফ-এর (BSF) পক্ষ থেকে কোনও যোগাযোগ করা হয়নি পরিবারের সঙ্গে। শেষে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় যোগাযোগ করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। তারপরে রবিবার বিএসএফ-এর ডিজি জওয়ানের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করে ভরসা দেওয়া চেষ্টা করেন।

পরিবার এখনও কেন্দ্রের সরকারের উপর ভরসা করে রয়েছে। কিন্তু এই ভরসা কতদিন থাকবে প্রশ্ন তুলে কল্য়াণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এখনও কেন্দ্রের উপরই ভরসা করে রয়েছি। কেন্দ্রীয় সরকারের উপর ভরসাই শেষ ভরসা। কিন্তু দুই দিন, তিন দিন ভরসা থাকার পরে ভরসা হারাতে পারি ওদের উপর। কতদিন অপেক্ষা করতে হবে। কার গাফিলতি এখনও চিহ্নিত করতে পারলে না।

সেখানেই পরিবারের দাবি তুলে ধরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalynan Banerjee) জানান, জওয়ানের বাবা-মায়ের বক্তব্য অনুযায়ী, ভারতের সীমানার মধ্যে একটি গাছের তলায় বসেছিল। তার সহকর্মীরা ফোনে জানিয়েছে, ভারতের সীমানার মধ্যে পুর্নম বসেছিলেন। সেখানে এসে পাকিস্তানের সেনা তুলে নিয়ে গিয়েছে। তাহলে গাফিলতি তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA)। বিএসএফ জওয়ান যে এখনও আসছে না, এই জবাব তো অমিত শাহকে (Amit Shah) দিতে হবে। আমরা কতদিন ধৈর্য ধরব, প্রশ্ন কল্যাণের।

ধর্মের খেলা নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কল্যাণের প্রশ্ন, ভারতবর্ষকে নিরাপত্তা দিন। ধর্মে ধর্মে খেলা বন্ধ করুন। রামমন্দির করতে গিয়ে আপনি ভারতবর্ষের প্রতি কর্তব্যগুলো করেননি। বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। সন্ত্রাসবাদী (terrorist) যারা আসে তারা শুধুই সন্ত্রাসবাদী। কী করে তারা ভারতে ঢুকে গেল। আর যখন ঢুকে মারল, তখন আপনারা কোথায় ছিলেন।

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...