Saturday, May 23, 2026

হকি বেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে আবেগতাড়িত গুরবক্স সিং, উপহার ৬০ প্রতিভাবান তরুণদের হাতে

Date:

Share post:

প্রতিষ্ঠা দিবসে নয়া উদ্যোগ হকি বেঙ্গলের(Hockey Bengal)। বিভিন্ন জেলা থেকে ৬০ জন প্রতিভাবান তরুণ হকি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল হকি স্টিক এবং বল। হকিতেও রাজ্যকে ফের সবার আগে নিয়ে যেতে গ্রাসরুট পর্যায়ে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল হকি বেঙ্গল(Hockey Bengal)। ১১৭ তম প্রতিষ্ঠা দিবস থেকে সেই কাজই শুরু করে দিল তারা। গত শনিবার পালিত হ হকি বেঙ্গলের ১১৭ তম প্রতিষ্ঠা দিবস। সেখানেই বসেছিল চাঁদের হাট। সেই অনুষ্ঠানেই বিভিন্ন জেলা থেকে আসা প্রতিভাবান ৬০ জন তরুণ হকি খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হল হকি স্টিক এবং বল।

আগামী দিনে যাতে ফের বাংলার হকি দেশের সর্বোচ্চ স্থানে পৌঁছতে পারে সেদিকেই এখন হকি বেঙ্গলের প্রধান নজর। এদিন প্রতষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তম কিংবদন্তী ভারতীয় হকি খেলোয়াড় গুরবক্স সিং(Gurbux Singh)। সেইসঙ্গে ছিলেন হকি বেঙ্গলের সভাপতি তথা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস(Sujit Bose)। তাদের হাত দিয়েই সেই ৬০ জন হকি খেলোয়াড়ের হাতে উঠল এই বিশেষ উপহার। আগামী দিনে বাংলার হকিকে আরও উন্নতি সাধনের কথাই শোনা গেল হকি বেঙ্গল সভাপতির মুখেও।

প্রতিষ্ঠা দিবসে এমন আয়োজন দেখে আপ্লুত ভারতের অন্যতম সেরা প্রাক্তন কিংবদন্তী গুরবক্স সিং। তিনি জানিয়েছেন, “কলকাতা বরাবরই ভারতীয় হকিতে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সব সময়ই কলকাতা ভারতীয় হককে পথ দেখিয়েছে। ভবিষ্যতেও দেখাবে”। সেইসঙ্গে এদিন খানিকটা আবেগতাড়িতও হয়ে পড়েছিলেন গুরবক্স সিং। বিশেষ করে একসময় হকিতে বাংলার যে আধিপত্য ছিল সেই কথাই উঠে আসছিল বারবার তাঁর মুখ দিয়ে।

১৯০৮ সালে ভারতে প্রথম হকি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয়েছিল এই কলকাতাতেই। তখন নাম ছিল বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন। এখন তারই নাম পরিবর্তিত হয়ে হয়েছে হকি বেঙ্গল। আগামী দিনে বাংলার হকি ফের ভারতে সেরা হবে এমনটাই আশাবাদী সকলে।

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...