Saturday, April 4, 2026

ইরানের আব্বাস বন্দরের বিস্ফোরণে মৃত বেড়ে ১৪, আহত অন্তত ৭৫০

Date:

Share post:

ইরানের আব্বাস বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪। আহত হয়েছেন অন্তত ৭৫০ জন। শনিবার বন্দর এলাকার সহিদ রাজাই ঘাট লাগোয়া এলাকায় আগুন জ্বলতে (Explotion in Shahid Rajaee near Bandar Abbas in southern Iran) দেখা যায়। আচমকাই সেই আগুন থেকে বিস্ফোরণ হয়। প্রাথমিক অনুমান, বন্দর লাগোয়া দাহ্য পদার্থের ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়তেই বিস্ফোরণ ঘটে।কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা বন্দরের আকাশ। বন্দর এলাকার আশেবাশের সব রাস্তাতেই চলন্ত গাড়ির কাঁচ ভেঙে যায়। কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

বিস্ফোরণের প্রসঙ্গে ইরানের শুল্ক দফতর এক বিবৃতিতে জানিয়েছে, কন্টেনার ইয়ার্ডে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত ছিল, যার যথাযথ পর্যবেক্ষণ করা হয়নি। অর্থাৎ অগ্নি নিরাপত্তার গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা যথেষ্ট গুরুতর।

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...