Sunday, June 28, 2026

কালবৈশাখী আর বৃষ্টির দাপটে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি পারদ পতন!

Date:

Share post:

বৈশাখের দাবদাহের মাঝেই উইকেন্ডে বৃষ্টির সুখবর শুনিয়েছিল হাওয়া অফিস (Weather Department) । পূর্বাভাস সত্যি করে শনিবার রাত থেকে দফায় দফায় বৃষ্টি ভিজলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ঝোড়ো বাতাস আর বৃষ্টির যুগলবন্দিতে রবিবার সকালে এক ধাক্কায় পাঁচ ডিগ্রি পারদ পতন রাজ্যে। ছুটির দিনেও উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি তো হবেই, সঙ্গে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাসও বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। ঝড়-বৃষ্টিতে সব্জি চাষে ক্ষতির আশঙ্কা চাষিদের। তবে আপাতত দিন দুই তাপপ্রবাহ (Heatwave) ফেরার কোন সম্ভাবনা নেই, ফলে স্বস্তিতে বঙ্গবাসী।

কালবৈশাখী আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের জেরে আগামী দু-তিন দিন খুব একটা বেশি দাবদাহ থাকবে না দক্ষিণবঙ্গে। শনিবার রাতের বৃষ্টিতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াসে। আগামী ৪-৫ দিনে আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবারে বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। আগামী সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইতে পারে।বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতেও। মঙ্গলেও উত্তর থেকে দক্ষিণ সব জেলাতেই কমবেশি ঝড়-বৃষ্টি হবে।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...