Sunday, June 28, 2026

হামলার নেপথ্যে কোন কোন জঙ্গিগোষ্ঠী, সরকারিভাবে পহেলগামের তদন্তভার নিল NIA 

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার (Pahelgam Terrorist Attack) পাঁচ দিন পর রবিবার সরকারিভাবে তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ইতিমধ্যেই সন্ত্রাসবাদী হামলায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলার পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে সবটা খতিয়ে দেখেন NIA আধিকারিকরা। এখনও পর্যন্ত জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে বৈসরণ ভ্যালি রিসর্টে হামলা চালায় চারজন। তার মধ্যে দু’জন পাকিস্তানি, বাকি দুজন কাশ্মীরের বাসিন্দা। এই ঘটনার নেপথ্যে আর কার যোগ রয়েছে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

পহেলগাম হামলার পরের দিন থেকেই ক্রমাগত কাশ্মীরে উত্তেজনা বাড়ছে। কাশ্মীরে একের পর এক লস্কর (Lashkar E Taiba) জঙ্গির বাড়ি ধ্বংস করেছে নিরাপত্তাবাহিনী। রবিবারও নিয়ন্ত্রণরেখা বরাবর বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে পাক সেনা। ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) বিবৃতি দিয়ে জানানো হয়েছে টুটমারি গলি এবং রামপুর সেক্টর এলাকায় বিনা প্ররোচনায় শনিবার রাত থেকে গোলা বর্ষণ শুরু করেছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে এদেশের সেনাও।দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানের মেলহুরা এলাকায় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (TRF) সন্ত্রাসবাদী আদনান শফি দারের দুই তলা বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।পুলওয়ামার দারামদোরা এলাকায় আরেক সন্ত্রাসবাদী আমির নাজিরের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। এছাড়া জামিল আহমেদের বাবার বাড়ি ধ্বংস করে নিরাপত্তাবাহিনী। এখনও পর্যন্ত কাশ্মীর উপত্যকায় মোট ৯ সন্ত্রাসবাদীর বাড়ি ভেঙে ফেলা হয়েছে। পহেলগামে হামলার বদলা নিতে তৈরি ভারত। NIA জানার চেষ্টা করছে, হামলার নেপথ্যে কি শুধুই পাকিস্তান এবং লস্করের টিআরএফ শাখা, নাকি এর নেপথ্যে হামাসের মতো জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে? কীভাবে হামলা, কোন পথে পালাল জঙ্গিরা? কোন গোপন অ্যাপের মাধ্যমে সংকেত আদানপ্রদান, স্থানীয় কেউ যুক্ত ছিল কিনা সবটা জানতে রবিবার থেকে অফিসিয়ালি তদন্তভার গ্রহণ করল এনআইএ।

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...