Friday, April 3, 2026

চোট সারিয়ে কামব্যাকেই ময়াঙ্কের শিকার রোহিত ও হার্দিক

Date:

Share post:

চোট সারিয়ে দুরন্ত কামব্যাক ময়াঙ্ক যাদব(Mayank Yadav)। প্রথম ম্যাচেই তুলে নিলেন রোহিত শর্মার(Rohit Sharma) উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের(Mumbai Indians) বিরুদ্ধে ৪০ রান দিয়ে ২ উইকেট তুলে নিলেন এই তরুণ পেসার। দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিলেন ময়াঙ্ক যাদব। আইপিএলেও শুরুর দিকে খেলতে পারেননি তিনি। লখনউ সুপার জায়ান্টে(LSG) তাঁর না থাকার অভাবটাও বেশ ভালভাবেই বোঝা যাচ্ছিল। অবশেষ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই লখনউ সুপার জায়ান্টস শিবিরে ফিরেছেন তিনি। সেখানেই কামব্যাকটা বেশ ভালোভাবেই হল।

চোটের জন্য প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন ময়াঙ্ক যাদব(Mayank Yadav)। কয়েকদিন আগে লখনউ শিবিরে যোগ দিলেও তিনি মাঠে নামছিলেন না। রবিবারই সেটা হল। মাঠে নামলেন ময়াঙ্ক যাদব এবং সেখানেই তুলে নিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা উইকেট রোহিত শর্মাকে(Rohit Sharma)। গত দুই ম্যাচেই বিধ্বংসী ফর্মে ছিলেন রোহিত শর্মা। এই ম্যাচেও বড় রানের পথেই এগোচ্ছিলেন হিটম্যান।

ময়াঙ্ক যাদবকেও(Mayank Yadav) প্রথম দুই বলেই ওভার বাউন্ডারি হাঁকান তিনি। সেই সময়ই ময়াঙ্কের একটা অসাধারণ স্লোয়ার। রোহিত শর্মাও হয়ত সেটা বুঝতে পারেননি। আর সেই পাতা ফাঁদেই সাজঘরে ফিরতে হয় হিটম্যানকে। চোট সারিয়ে ফিরে প্রথম উইকেট রোহিত শর্মার তুলে নিয়েও উচ্ছ্বসিত ছিলেন এই ময়াঙ্কও।

এদিন রোহিত ছাড়াও আরও একটা উইকেট নেন ময়াঙ্ক যাদব। হার্দিক পান্ডিয়াকেও(Hardik Pandya) সাজঘরে পাঠান এই তরুণ পেসারই। আইপিএলে তাঁর পেসের পরিচয় এবার সকলেই পেয়েছেন। চোট সারিয়ে সবে ফিরেছেন। সেই ধারা যে এবারও ময়াঙ্ক যাদব ধরে রাখবেন সেই ব্যাপারেই আশাবাদী সকলে।

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...