Saturday, April 4, 2026

ঝিলমের ছাড়া জলে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির আশঙ্কা!

Date:

Share post:

বিপাকে পাকিস্তান, ঝিলমের ছাড়া জলে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে (PoK Flood Alert)। পহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সিন্ধু চুক্তি স্থগিত করেছে ভারত। ওই চুক্তি অনুযায়ী, পূর্বের তিন নদী ইরাবতী, বিপাশা এবং শতদ্রুর পূর্ণ নিয়ন্ত্রণ ভারতের হাতে। পশ্চিমের তিন নদী, সিন্ধু, ঝিলম এবং চন্দ্রভাগার উৎস ভারত হলেও, তার উপর পাকিস্তানের অধিকার কার্যকর হয়। এই আবহে ঝিলমের জল ছাড়ার (Jhelum water release) ফলে পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতির উদ্রেক হয়েছে। বলা হচ্ছে, অনন্তনাগ থেকে জল পাক অধিকৃত চাকোঠিতে জলের স্তর বেড়ে গিয়েছে। এই ঘটনায় জলচুক্তি লঙ্ঘনের জন্য ইসলামাবাদ ভারতের দিকে আঙুল তুলেছে।

সূত্রের খবর, মুজফফরাবাদের কাছে আচমকাই ঝিলমের জলস্তর বেড়ে গিয়েছে। ৪০ কিলোমিটার দূরত্বে অবস্থিত হাত্তিয়ান বালাতে জল নিয়ে জরুরি অবস্থাও জারি করা হয়েছে। বন্যার ঝুঁকির কথা মাথায় রেখে মসজিদ থেকেও ঘোষণা করে সতর্ক করা হয়েছে স্থানীয়দের। ঝিলম নদীর পাড়ে বহু মানুষ বাস করেন। এভাবে জল স্তর বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির আশঙ্কায় সম্পত্তিহানির ভয় পাচ্ছেন স্থানীয়রা। না জানিয়ে জল ছাড়ার অভিযোগে ভারতকে নিশানা করছে পাক প্রশাসন।যদিও নয়া দিল্লির তরফে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...