Thursday, June 11, 2026

উত্তর কলকাতার মেছুয়া বাজারের হোটেলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন

Date:

Share post:

বড়বাজারের জোড়াসাঁকো থানার অন্তর্গত মেছুয়া ফলপট্টির ৪১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছয়তলা এই হোটেলে আচমকাই আগুন লেগে যায় বলে জানা গেছে। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসে দমকল ও পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, হোটেলের ভিতরে এখনও বহু মানুষ আটকে রয়েছেন। আতঙ্কে অনেকেই কার্নিশ থেকে ঝাঁপ দিয়েছেন। দোতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে অনুমান করা হচ্ছে, যেখানে হোটেলের রান্নার কাজ চলছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। মৃত সঞ্জয় পাসওয়ানকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আরও একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। উদ্ধারকার্যে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমও। মই ও গ্যাস কাটার ব্যবহার করে হোটেলের বিভিন্ন অংশে ঢোকার চেষ্টা চলছে। ছাদেও আটকে রয়েছেন শিশু ও মহিলারা। আশেপাশে ঘিঞ্জি দোকানপাট থাকায় আগুন ছড়িয়ে পড়লে বিপদের আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে সাহায্য করছেন। পরিস্থিতি এখনও উদ্বেগজনক, দমকল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন- উদ্বোধনের আগেই ঐতিহ্য! দিঘার জগন্নাথ মন্দিরে উড়ল মহাধ্বজ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

Related articles

রোদেলা দুপুরে বৃষ্টি ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরে বর্ষার খেলা শুরু! 

বৃহস্পতির দুপুরে কাঠফাটা রোদের দাপট না থাকলেও সূর্যের উজ্জ্বল উপস্থিতির মাঝেই বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হাওয়া অফিসের (Weather...

FIFA World Cup: লড়াইয়ে ৪৮ দেশ, ফেভারিটের তালিকায় কারা? দেখুন তালিকা

বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সব থেকে বড় উতসব(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন...

ঋণের বোঝা না কি অন্য চাপ? ডেলিভারিবয়ের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বাবাকে হারানোর পর থেকেই সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল ২২ বছরের মানব প্যাটেল (Manav Patel)। বিধবা মা...

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের! কোন সাংসদের বাড়িতে হচ্ছে অফিস?

রাজধানীতে ঠিকানা বদল তৃণমূলের(TMC)। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের (TMC) ২০ রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করা হল। বুধবার বাংলো...