Sunday, May 24, 2026

পাহেলগাঁও হামলায় আইএসআই’র হেরোইন যোগ! চাঞ্চল্যকর তথ্য এনআইএ’র হাতে

Date:

Share post:

পাহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাস হামলার এক সপ্তাহ কেটে গেলেও এখনো অধরা জঙ্গিরা। দেশজুড়ে ক্ষোভ ও আতঙ্কের আবহে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) রবিবার সরকারিভাবে এই ঘটনার তদন্তভার গ্রহণ করে। তদন্তের প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর সরাসরি মাদক যোগ পেয়েছে এনআইএ। তদন্তকারীরা জানিয়েছেন, পাহেলগাঁওয়ে হামলার জন্য যে অর্থ ব্যবহার করা হয়েছিল, তার উৎস হেরোইন ব্যবসা। এই মাদক চক্রের মূল মাথা হিসাবে আইএসআই-কেই চিহ্নিত করেছে সংস্থা।

সূত্র বলছে, ইসলামাবাদে বসে পাক মদতপুষ্ট লস্কর-এ-তৈয়বা জঙ্গি সংগঠনের নাম ব্যবহার করে ভারত জুড়ে হেরোইন ছড়িয়ে দিচ্ছে আইএসআই। জম্মু, কাশ্মীর, পাঞ্জাবের মতো রাজ্যগুলিতে হামলা চালানো এবং তরুণ সমাজকে বিপথে চালিত করাই এদের মূল লক্ষ্য। এনআইএ’র তদন্তে স্পষ্ট, শুধু পাকিস্তান থেকেই নয়, ইরান ও আফগানিস্তানের মতো দেশের মাটি থেকেও মাদক এনে ভারতে পাচার করছে এই চক্র। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল—এই মাদক বিক্রির অর্থ শুধু সীমান্তবর্তী রাজ্যেই নয়, দিল্লি, মুম্বই, কলকাতা, রাজস্থান সহ দেশের নানা প্রান্তে সন্ত্রাসী কার্যকলাপ চালাতে ব্যবহার হচ্ছে। এই আন্তর্জাতিক মাদক-সন্ত্রাস নেটওয়ার্ক কতটা বিস্তৃত এবং এর শিকড় কত গভীরে, তা জানতেই মরিয়া হয়ে উঠেছে এনআইএ।

পাহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে কেন এই হামলার ছক কষা হয়েছিল, কীভাবে এই অঞ্চলে এত দ্রুত মাদক ছড়িয়ে পড়ল, এবং এর পিছনে আর বড় কোনো নাশকতার ষড়যন্ত্র লুকিয়ে রয়েছে কিনা—সবদিক খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। পাহেলগাঁও হামলা কেবল একটি ঘটনা নয়, বরং বড়সড় আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বলেই মনে করছেন গোয়েন্দারা।

আরও পড়ুন- সমর্থন নেই, হাজরা মোড়ে পুলিশের ধস্তাধস্তি করেই রণে ভঙ্গ তালিকায় নাম না-থাকাদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিকল্পনা মতো রাজ্যে ডিটেনশন ক্যাম্প: নাম বদলে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ শাহর দফতরের

রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্টের। এরপরই গোটা রাজ্যে তৎপরতার সঙ্গে বিদেশি অনুপ্রবেশকারী ধরার কাজ...

কানের সমাপনীতে অল-হোয়াইট লুকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন ঐশ্বর্য

কান চলচ্চিত্র উৎসবের (Cannes Film Festival) রেড কার্পেটের সঙ্গে ঐশ্বর্য রাই বচ্চন(Aishwarya Rai Bachchan) নামটা একেবারে সমার্থক। ২০২৬...

ক্যামেরায় বুড়ো আঙুল বা ভিক্ট্রি দেখাচ্ছেন? আপনার অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না তো?

১১ বছর আগে। তখন তিনি ছিলেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট। তাঁকে টার্গেট করেছিল হ্যাকাররা। জার্মানির...

IPL: জটিল অঙ্কে নাইটদের প্লে অফের সমীকরণ, বরুণকে নিয়ে জবাব নায়ারের

রবিবার রাতে চলতি আইপিএলের(IPL) গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। আশা আশঙ্কার দোলাচলে নাইটদের (KKR)প্লে অফের ভাগ্য।...