Monday, March 16, 2026

সাজঘরে ফিরতেই বৈভবকে নিয়ে উচ্ছ্বসিত রাহুল দ্রাবিড়

Date:

Share post:

আইপিএলের মঞ্চে নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তাঁর পারফরম্যান্সেই উচ্ছ্বসিত রাজস্থান রয়্যালস(RR) কোচ রাহুল দ্রাবিড়(Rahul Dravid)। ড্রেসিংরুমে ফিরতেই এই তরুণ ক্রিকেটারকে জড়িয়ে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ। বৈভব সূর্যবংশীর(Vaibhav Suryavanshi) কাছে তাঁর এখন একটাই আবদার। এমন পারফরম্যান্স যেন আগামী দিনেও তিনি দেখাতে পারেন। ম্যাচ হওয়ার ২৪ ঘন্টা পরেও সেই বৈভবকে নিয়েই এখন আলোচনা তুঙ্গে রয়েছে। আগামী ম্যাচ গুলোতেও বৈভব এমন পারফরম্যান্স দেখাতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

এবারের মেগা নিলামে রাহুল দ্রাবিড়ের(Rahul Dravid) কথাতেই বৈভব সূর্যবংশীকে(Vaibhav Suryavanshi) দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। সেই থেকেই নানান কথাবার্তা শুরু হয়েছিল। বিশেষ করে এক ১৪ বর্ষীয় কিশোরক দলে নেওয়া নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। অবশেষে কথা রেখেছে বৈভব সূর্যবংশী। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দ্রুততম সেঞ্চুরীর পাশাপাশি টি টোয়েন্টি ফর্ম্যাটে ইতিহাস তৈরি করেছে সূর্যবংশী।

ম্যাচ শেষে সেই বৈভব সূর্যবংশী সাজঘরে ফিরতেই তাঁকে জড়িয়ে ধরেন রাহুল দ্রাবিড়। ভবিষ্যতেও তাঁকে নিয়ে আশাবাদী রাহুল দ্রাবিড়। রয়্যালস শিবিরের ম্যানেজার জানিয়েছেন, “কোচের জন্যও এটা এতকটা দারুণ মুহূর্ত। নিলামে দ্রাবিড়ই বৈভবকে নিয়েছিলেন। ওঁর ওপরে দ্রাবিড় ভরসা রেখেছিল এবং তাঁকে অনুশীলনে তৈরি করেছিলেন দ্রাবিড়। সেখানেই ফল পাওয়া গিয়েছে, আনন্দ তো হবেই। সাজঘরে দ্রাবিড় জরিয়ে ধরে বৈভবকে। সেখানেই তিনি বলেন আগামী দিনেও নাকি এমন পারফরম্যান্স দেখাতে হবে”।

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৮ বলে ১০১ রানের ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। এবারের আইপিএলে(IPL) তাঁর ব্যাট থেকেই এসেছে দ্রুততম সেঞ্চুরী। ভবিষ্যতেও এই ধারা বৈভব ধরে রাখতে পারে কিনা সেটা তো সময়ই বলবে।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...