Sunday, April 5, 2026

আনন্দ করার সময় নয়, পহেলগাম হামলার জেরে বিলেতে অনুষ্ঠান স্থগিত ঘোষণা সলমানের

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় (Pahelgam Terrorist Attack) ২৬ নিরীহ পর্যটকের মৃত্যু মেনে নিতে পারছে না দেশবাসী। প্রতিশোধের আগুন সব ভারতীয় মনে। এই পরিস্থিতিতে কোনও আনন্দ করা সম্ভব নয় বলে অরিজিৎ সিং (Arijit Singh), শ্রেয়া ঘোষালরা (Shreya Ghoshal)আগেই অনুষ্ঠান বাতিল করেছিলেন। এবার সেই তালিকায় জুড়ে গেল টিনসেল টাউনের সুপারস্টারের নাম। বিলেতের মাটিতে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন সলমান খান (Salman Khan)। সোমবার সকালে ইনস্টা হ্যান্ডেলে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

ইংল্যান্ডের মাটিতে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ (The Bollywood Big One Show) অনুষ্ঠানে থাকার কথা ছিল মাধুরী দীক্ষিত, সারা আলি খান, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ, কৃতি শ্যানন, সুনীল গ্রোভারদের। পহেলগাম হামলার পরই ঘটনা তীব্র নিন্দা করে, ‘কাশ্মীর নরক হয়ে গেছে’ বলে মন্তব্য করেছিলেন বলিউডের ভাইজান। এবার অনুষ্ঠান বাতিল প্রসঙ্গে তিনি লেখেন, “কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনার জেরে সবাই খুবই ভারাক্রান্ত । তাই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। লন্ডনে ‘দ্য বলিউড বিগ ওয়ান শো’ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ৪ ও ৫ মে। আমরা জানি, অনুরাগীরা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করেছিলেন। কিন্তু এটি শোকের সময়, আনন্দ করার সময় নয়। তবে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার জেরে কারও কোনও অসুবিধা হয়ে থাকলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...