Sunday, June 14, 2026

আইপিএলের আকাশে নতুন সূর্য বৈভব, টি-২০-তে তৈরি করলেন ইতিহাস

Date:

Share post:

আইপিএলের আকাশে নতুন তারা বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। কেন তাঁকে এবারের নিলাম থেকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস(RR) এদিন গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধেই বুঝিয়ে দিলেন তিনি। আইপিএল তো বটেই, টি টোয়েন্টি ফর্ম্যাটে ইতিহাস তৈরি করলেন এই ১৪ বর্ষীয় ওয়ান্ডার কিড। ৩৮ বলে ১০১ রান। তাঁর দ্রুততম সেঞ্চুরীতে ভর করে গুজরাট টাইটান্সের বিরাট রান তাড়া করে মাত্র ১৫.৫ ওভারেই জয় তুলে নিল রাজস্থান রয়্যালস(RR)। ম্যাচের সেরাও যে সেই বৈভব সূর্যবংশী তাও বলার অপেক্ষা রাখে না।

এদিন বৈভব(Vaibhav Suryavanshi) মাঠে নামার পর থেকেই একের পর রেকর্ড গড়ে চলেছিলেন। দ্রুততম অর্ধশতরান এবং শতরান যেমন করেছেন। তেমনই টি টোয়েন্টি ফর্ম্যাটে সর্ব কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে গড়লেন সেঞ্চুরী করার রেকর্ড। মাত্র ১৪ বছর বয়সেই এই রেকর্ড গড়লেন সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। তাঁকে নিয়েই এই মুহূর্তে উচ্ছ্বসিত গোটা বিশ্বের ক্রিকেট মহল। এমন প্রতিভাকে দেখে আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়াতে শুভেচ্ছা বার্তার ঢল।

টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রাজস্থান রয়্যালস অধিনায়ক। গুজরাট টাইটান্সের ব্যাটাররাও ছিলেন আক্রমণাত্মক মেজাজে। এদিন দুরন্ত ফর্মে ছিলেমন শুভমন গিল(Shubman Gill)। ৮৪ রানের ইনিংস খেলেছেন তিনি। জস বাটলার করেছিলেন ২৬ বলে ৫০ রান। গুজরাট টাইটান্স(gt) করে ২০৯ রান।

কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে এদিন ১৪ বর্ষীয় এই ওয়ান্ডার কিড। আজকের দিনটাই যেন ছিল তাঁর। মাঠে নামা থেকেই একের পর এক বড় শট। প্রথমে দ্রুততম অর্ধশতরান। এরপরই সেঞ্চুরী। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি। দ্রুততম আইপিএলের(ipl) এই মরসুমের সেঞ্চুরিটাও তাঁর ঝুলিতে। সেইসঙ্গে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবেও গড়েছেন রেকর্ড।

সূর্যবংশীর ৩৮ বলে ১০১ রানের ইনিংসটা সাজানো ৭টি চার ও ১১টি ওভার বাউন্ডারি দিয়ে। আর তাতেই বাজিমাত। ১৫.৫ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস।

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...