Tuesday, March 17, 2026

মেছুয়া বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতার বড়বাজার এলাকার বেসরকারি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় এবার তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। ঋতুরাজ হোটেলে আগুন লাগার খবর পাওয়া মাত্রই পরিস্থিতির দিকে নজর রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দিঘা থেকে অনবরত ফোনে যোগাযোগ রেখেছেন মেয়র এবং পুলিশ কমিশনারের সঙ্গে। ইতিমধ্যে ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে, যাঁদের মধ্যে দুই নাবালক এবং মহিলাও রয়েছেন। এবার এই ঘটনায় কলকাতা পুলিশ (Kolkata Police) ও পুরসভাকে (KMC) তদন্তের নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মমতা।

সৈকত নগরী দিঘায় জগন্নাথ ধাম (Jagannath Dham, Digha) উদ্বোধনের জন্য সোমবার থেকেই সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় আচমকা অগ্নিকাণ্ডের খবর মিলতেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে যোগাযোগ করেন। তাঁর নির্দেশ মতোই বুধবার ভোররাত তিনটে পর্যন্ত রাজ্যের দুই মন্ত্রী এবং পুলিশ কমিশনার ঘটনাস্থলে ছিলেন বলে জানা যায়। প্রত্যেকটা মুহূর্তের আপডেট নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন সকালে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘বড়বাজার এলাকার একটি বেসরকারি হোটেলে (ঋতুরাজ) অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য আমি সমব্যথী। আমি সারা রাত ধরে উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযান পর্যবেক্ষণ করেছি এবং এলাকায় সর্বাধিক দমকল বাহিনীকে মোতায়েন করেছি। ভেতরে দাহ্য পদার্থ মজুত থাকার কারণে শেষ পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন।তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’ সবশেষে মৃত আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma) জানিয়েছেন ইতিমধ্যেই এই ঘটনায় সিট (SIT) গঠন করা হয়েছে এবং আজ ঘটনাস্থলে যাচ্ছে ফরেনসিক দল। মেয়র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে। স্থানীয়রা অনেকেই বেআইনি নির্মাণের অভিযোগ করেছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। সরকারি সূত্রে ১৪ জনের মৃত্যুর খবর মিললেও অসমর্থিত সূত্রের খবর বুধের সকালের আরও একজনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত আটজনের দেহ শনাক্ত করা গেছে। ১৩ জন আহতের মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন ভর্তি রয়েছেন। দমকলের দশটি ইঞ্জিনের রুদ্ধশ্বাস অভিযানে আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়েছে বলে খবর।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...