Thursday, June 25, 2026

ট্যাংরাকাণ্ডের ছায়া মার্কিন মুলুকে! স্ত্রী-পুত্রকে খুন করে আত্মঘাতী ভারতীয় উদ্যোগপতি

Date:

Share post:

ট্যাংরাকাণ্ডের ছায়া এবার মার্কিন যুক্তরাষ্ট্রে। এবার আমেরিকায় থাকা ভারতীয় শিল্পপতি ও তাঁর স্ত্রী-পুত্রের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি স্ত্রী ও পুত্রকে গুলি করে খুন করার পর আত্মহত্যা করেছেন। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁর তদন্ত করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাইসুরুর বাসিন্দা হর্ষবর্ধন কিক্কেরি(৫৭) বিখ্যাত রোবোটিক্স সংস্থা ‘হোলোওয়ার্ল্ডে’র সিইও। তাঁর স্ত্রী শ্বেতা পনিয়ামও(৪৪) সংস্থার সহযোগী প্রতিষ্ঠাতা।

গত বৃহস্পতিবার রাতে গুলিবিদ্ধ তাঁদের মৃত্যু হয়। মারা যায় এই দম্পতির ১৪ বছরের বড়  ছেলেরও।ঘটনাক্রমে তাঁদের ৭ বছরের ছোট ছেলেটি সেই সময় বাড়িতে না থাকায় সে প্রাণে বেঁচে গিয়েছে। ঘটনার দিন সন্ধ্যা সাতটা নাগাদ ৯১১ নম্বরে কেউ খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায় সামনের দরজা নিচ দিয়ে রক্তের ধারা বেরিয়ে আসছে। রাস্তা থেকে একটি বুলেটও উদ্ধার হয়।

জানা গিয়েছে, ২০১৭ সালে হর্ষবর্ধন এবং শ্বেতা ভারতে ফিরে আসেন। এখানে এসে তারা HoloWorld নামে কোম্পানিটি চালু করে। কিন্তু ২০২২ সালে কোভিড-১৯ মহামারীর কারণে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যান। তবে প্রতিবেশীরা জানান, বেশ মিশুকে ছিল পরিবারটি। তবে কেন এই চরম সিদ্ধান্ত তা এখনও সবার অজানা।

আরও পড়ুন – বিজেপির স্কুল-নীতিতে প্রশ্ন! আপের দুই প্রাক্তন মন্ত্রীর নামে এফআইআর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...