Wednesday, April 8, 2026

শ্রেয়স-প্রভসিমরণের দাপটে চেন্নাইকেও হারাল পঞ্জাব কিংস

Date:

Share post:

শ্রেয়স আইয়ার(Shreyas Iyer) ও প্রভসিনরণ সিংয়ের(Prabhsimran Singh) ঝোরো ইনিংসে ভর করে ফের একটা জয় পঞ্জাব কিংসের(PBKS)। বোলারদের ব্যর্থতায় দাম পেল না স্যাম কারানের ইনিংস। তিনি ৮৮ রানের ইনিংস খেললেও, চেন্নাই সুপার কিংসের(CSK) বোলাররা এদিন ব্যর্থ। আর তাতেই ফের একটা হারের সামনে ধোনির দল। সেইসঙ্গেই এবারের মতো প্লেঅফের আশাও কার্যত শেষ হয়ে গেল চেন্নাই সুপার কিংসের। ঘরের মাঠে ৪ উইকেটে হারল চেন্নাই সুপার কিংস।

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শুরুতেই ৪৮ রানের মধ্যে তিন উইকেট তুলে নিয়েছিল পঞ্জাব কিংস(PBKS)। সেই পরিস্থিতিতেই স্যাম কারানের ৮৮ রানের একটা ইনিংস। সঙ্গে যোগ্য সঙ্গত ডেওয়াল্ড ব্রেভিসের। তিনিও করেন ৩২ রান। তবে ধোনি এদিনও ব্যর্থ। তিনি করেন মাত্র ১১ রান। কারান ও ব্রেভিস ছাড়া কোনও ব্যাটারই এদিন বড় রান করতে পারেননি।

১৯০ রানেই থামে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাটিং করতে নেমে প্রভসিমকণ সিং শুরুটা বেশ ভালভাবেই করেন। এরপরই তাঁর সঙ্গে পার্টনারশিপ গড়়ার কাজ শুরু শ্রেয়স আইয়ারের। আর তাতেই বাজিমাত। ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে শ্রেয়স যখন সাজঘরে ফেরেন সেই সময় পঞ্জাবের রান ১৮৮। জয়ের থেকে আর মাত্র কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে ছিল তারা। ২ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় পঞ্জাব কিংস।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...