Monday, March 16, 2026

অফিস টাইমে ঝেঁপে বৃষ্টি, অক্ষয় তৃতীয়ার সকালে আঁধার নামলো শহরে

Date:

Share post:

বুধের সকালে আঁধার নামলো শহরে। ঘড়ির কাঁটায় সবে দশটা পাঁচ। অক্ষয় তৃতীয়ায় (Akshay Tritiya weather) আকাশের মুখ ভার হল আচমকাই। কয়েক মুহূর্তের মধ্যেই বৈশাখী দাবদাহকে আড়াল করে ঘনিয়ে এলো কালো মেঘ। কে বলবে ঘণ্টা খানেক আগেও তীব্র গরম অনুভূত হচ্ছিল। হঠাৎ করেই ঝেঁপে বৃষ্টি মহানগরী জুড়ে। ভিজলো দক্ষিণবঙ্গের একাধিক জেলা। প্রায় টানা পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে কলকাতার একাধিক জায়গায় জমেছে জল। স্বাভাবিকভাবেই ব্যাহত ট্রাফিক, বিরক্ত নিত্যযাত্রীরা। তবে অকাল বৃষ্টিতে অনেকটাই কমলো তাপমাত্রা।

তাপপ্রবাহের (Heatwave) মাঝেই কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছিল আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)। সেই মতোই চলতি সপ্তাহে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বেশির ভাগটাই হয়েছে বিকেলের পর। সকাল সকাল এভাবে অন্ধকার নেমে আসবে শহরে তা কেউ কল্পনাও করতে পারেননি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে দক্ষিণেশ্বর (Dakshineswar), কালীঘাট, ঠনঠনিয়া কালীবাড়িসহ বিভিন্ন মন্দিরের পুজো দেওয়ার ভিড় রয়েছে। তার মাঝে অবিরাম বারিধারায় কিছুটা হলেও বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...