Thursday, April 2, 2026

জগন্নাথ ধাম উদ্বোধন নিয়েও সিপিআইএম-এর মিথ্যাচার! কড়া জবাব কুণালের

Date:

Share post:

দিঘায় প্রভু জগন্নাথধামের উদ্বোধনকে কেন্দ্র করে সিপিএম মিথ্যাচার ও কুৎসার রাজনীতি শুরু করল। সিপিআইএমের (CPIM) মুখপত্র গণশক্তিতে অপপ্রচারের বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, সিপিআইএম দিঘায় জগন্নাথধাম (Digha Jagannath Temple) উদ্বোধনকে কেন্দ্র করে জঘন্য রাজনীতি করছে। আসলে ওরা সহ্য করতে পারছে না। সিপিআইএম বিষ প্রচার করছে। মিথ্যা প্রচার করছে।

সিপিএমের মিথ্যা প্রচার এক, দিঘায় নাকি মুসলমানদের রাস্তায় বের হতে দেওয়া হচ্ছে না। নতুন এক কুৎসা। মুসলমানরা নাকি রাস্তাঘাটে নেই। সিপিএমের (CPIM) মিথ্যা প্রচার দুই, জোর করে নিরামিষ (vegeterian) চাপিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ আমিষ (non-vegeterian) নিষিদ্ধ। এই দুই অপপ্রচার নিয়ে তৃণমূলের স্পষ্ট জবাব, মুসলমান কেন, কোনও ধর্মের উপর কোনওরকম নিষেধাজ্ঞা দিঘাতে নেই। দিঘায় মুসলিম পর্যটক যাঁরা এসেছেন, তাঁরা ঘুরছেন। কুণাল বলেন, এই তো খেজুরির যুব নেতা জালাল সদলবলে রাস্তায়। আমরা একসাথে চা খেলাম। এখানে কোথাও কোনও নিষেধাজ্ঞা নেই। দিঘা শহরে সমুদ্রের ধারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই সমানভাবে আছেন। মন্দিরের সামনে উল্টোদিকে ঝাউবনের ধার ধরে যে ফুটপাত ওইখানে কিছু মুসলিম মহিলা হাত নাড়ছেন। ফলে এই কুৎসিত প্রচার কেন সিপিএম করছে?

দুই, প্রভু জগন্নাথদেব আজ জগন্নাথধামে (Digha Jagannath temple) পদার্পণ করছেন। কিছু হোটেল এবং কোনও কোনও সংগঠন আবেদন রেখেছেন, প্রভু জগন্নাথদেব আসছেন। যদি আজকের দিনটা নিরামিষ রাখা যায়। কিন্তু এখানে মনে রাখা দরকার এটা একটা আবেদন। যাঁরা আমিষ খেতে চান, তাঁদের উপর জোর করে কোনও জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমি নিজে ব্রেকফাস্ট করেছি আমিষ। দিঘায় বসে আমি এবং আমার মতো বহু লোক আমিষ খেয়েছেন। অনেকে নিরামিষ খাচ্ছেন। হোটেল অ্যাসোসিয়েশন বা কোনও সংগঠন যদি একটা আবেদন করে থাকেন, তাঁরা তো জোর করে চাপিয়ে দিচ্ছেন না, কারও খাবার বন্ধ করে দিচ্ছেন না। সিপিএম ও গণশক্তি ডাহা মিথ্যা প্রচার চালাচ্ছে, মিথ্যা কথা বলছে। কেউ এই প্রচারে কান দেবেন না। কটাক্ষের সুরে কুণাল আরও বলেন, এই সিপিএম এমনি এমনি যায়নি। এ ধরনের অপপ্রচার, কুৎসা, অপকীর্তি করি সিপিএম শেষ। এখন গায়ের জ্বালায় জ্বলছে, বিষ ছড়াচ্ছে।

Related articles

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...

ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে রাহুলের দুর্ঘটনার মুহূর্ত! চাঞ্চল্যকর দাবি প্রত্যক্ষদর্শীর

তালসারিতে (Talsari) শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে টলিউড অভিনেতাকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। গোটা...

আজ বাঁকুড়ায় জনসভা অভিষেকের, দুপুরে কাঁথিতে নির্বাচনী পর্যালোচনা বৈঠক

বাংলায় প্রথম দফা নির্বাচনের (West Bengal first phase election) আর মাত্র তিন সপ্তাহ বাকি। জোর কদমে প্রচার চালাচ্ছে...

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...