Friday, June 26, 2026

হাবড়ায় বিরিয়ানির দোকানে এগ রোল নিয়ে বচসা, হামলায় অভিযুক্ত শিক্ষকসহ ৩ 

Date:

Share post:

হাবরা থানার অন্তর্গত জয়গাছি (Joygachi, Howrah) এলাকায় এক নামী বিরিয়ানির দোকানে গিয়ে এগ রোল অর্ডার করেছিলেন সুবীর ঘোষ (Subir Ghosh) নামে এক ব্যক্তি। দোকানদার (দেবাশিস) স্পষ্ট জানিয়ে দেন ওই খাবার এখন পাওয়া যাবে না। এরপরই ক্রেতার সঙ্গে থাকা তিন ব্যক্তি মদ্যপ অবস্থায় দোকানদারের উপর চড়াও হন বলে অভিযোগ। মঙ্গলবার রাতের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

বিরিয়ানি বিক্রেতা দেবাশিস বণিক (Debasish Banik) দীর্ঘদিন ধরেই হাবরা অঞ্চলে ব্যবসা করছেন। ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এগ রোল না দিতে পারার জন্য যেভাবে তাঁর উপর আক্রমণ করা হলো তাতে পুরনো কোনও আক্রোশ ছিল কিনা তা নিয়েও সন্দিহান তিনি। দোকানদারের উপর অতর্কিত আক্রমণ করেন প্রদীপ মজুমদার, শুভঙ্কর দাস (Subhankar Das) ও জয়দেব দাস। এনাদের মধ্যে শুভঙ্কর আবার জয়গাছি শ্যামাপ্রসাদ বিদ্যায়তনের শিক্ষক (প্যারাটিচার)।গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়েছে। রাতেই বিষয়টি নিয়ে হাবড়া থানায় (Habra Police Station) অভিযোগ জানান দেবাশিস। তদন্ত নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করলেও অধরা সুবীর ঘোষ (যিনি দোকানে এসে প্রথম অর্ডার করেছিলেন)। বুধবার ধৃতদের বারাসত আদালতে পাঠানো হয়। প্রত্যেকের জেল হেফাজত হয়েছে বলে জানা গেছে। সিসিটিভি ফুটেজ দেখে সুবীরের খোঁজ চালাচ্ছে পুলিশ।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...