Thursday, April 2, 2026

শান্তি চাই, মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক সেটা চাই না! আবেগপ্রবণ নিহত বিনয় নরওয়ালের স্ত্রী

Date:

Share post:

পহেলগাঁও হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই শিবিরে ভারতীয় নৌবাহিনীর লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিনে, তাঁর স্ত্রী হিমাংশী নারওয়াল শান্তি ও ঐক্যের জন্য আন্তরিক আবেদন জানান।

গত ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের বৈসরণে সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত ২৬ জনের মধ্যে বিনয় নরওয়ালও ছিলেন। বিনয় হরিয়ানার কারনাল জেলার ভুসলি গ্রামের বাসিন্দা ছিলেন। তার পরিবার ওই শহরে থাকত। ভারতীয় নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের জন্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। তিনি এবং হিমাংশি ১৬ই এপ্রিল মুসৌরিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিনয় এবং হিমাংশি নারওয়াল ইউরোপে মধুচন্দ্রিমার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ভিসা দেরি হওয়ায় এবং বিনয়ের কাজের ব্যস্ততার কারণে তারা জম্মু ও কাশ্মীরের পরিকল্পনা করেছিলেন।

বিনয় নরওয়ালের ২৭তম জন্মদিন উপলক্ষে, হরিয়ানার কারনালে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এদিন নৌবাহিনীর এই কর্মকর্তার প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় নরওয়ালের মা এবং স্ত্রী হিমাংশি কান্নায় ভেঙে পড়েন। এই শিবিরটি ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট অ্যান্ড অ্যাক্টিভিস্ট নামের এক এনজিও দ্বারা আয়োজিত হয়েছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুগ্রামের পিএইচডি স্কলার হিমাংশী নরওয়াল বলেন, “আমি শুধু চাই পুরো জাতি তাঁর জন্য প্রার্থনা করুক, তিনি যেখানেই থাকুন না কেন, সকলের ভালোবাসায় সুস্থ এবং সুখী থাকুক।” তিনি কোনও বিশেষ সম্প্রদায়ের প্রতি ক্ষোভ প্রকাশ না করার উপর জোর দিয়ে বলেন, “আমরা চাই না যে মানুষ মুসলিম বা কাশ্মীরিদের বিরুদ্ধে যাক। আমরা শান্তি চাই। তবে অবশ্যই, আমরা এমন নারকীয় ঘটনার ন্যায়বিচার চাই।”

আরও পড়ুন- মন্দির খোলার তিন ঘণ্টার মধ্যে দু’লক্ষাধিক দর্শনার্থী! জগন্নাথধামের সুষ্ঠু ব্যবস্থাপনায় খেয়াল রাখতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...