Friday, April 3, 2026

শুক্রবার খুলছে মন্দির! বাংলার ফুলে সেজে উঠল কেদারনাথ

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। সারি সারি গাঁদা ফুলের মালা দিয়ে অপূর্ব সাজে ইতিমধ্যেই সেজে উঠল কেদারনাথ মন্দির। কলকাতা সংলগ্ন একটি গ্রাম থেকে বিপুল পরিমান গাঁদাফুল গিয়েছে কেদারধাম সাজানোর জন্য। মন্দির সাজানোর পরে অন্তত ১০-১৫দিন তাজা থাকবে এই ফুল। জানা গিয়েছে, এই বিপুল পরিমান ফুল পাহাড়ের উপর নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল তবু বাংলা থেকে কমপক্ষে ৩৫জন শিল্পী গিয়েছেন এই মন্দির সাজানোর জন্য। এছাড়া দিল্লি, কাশ্মীর, পুনে, পাটনা থেকে ফুল গিয়েছে মন্দির সাজানোর জন্য।

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এই কেদারধাম সাজিয়ে তোলা হয়েছে। ভক্তরা অধীর আগ্রহে মন্দিরের দরজা খোলার অপেক্ষায় রয়েছেন। প্রায় ৫৪ রকম ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরটিকে। তার মধ্য়ে বেশি রয়েছে গোলাপ ফুল ও গাঁদা ফুল। ২রা মে খুলবে কেদারনাথ মন্দির। তার আগে চূড়ান্ত প্রস্তুতি চলছে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কাল, শুক্রবার সকালে খুলে দেওয়া হবে কেদারধামের দরজা। সূত্রের খবর, ১৩ কুইন্টাল গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে এই মন্দিরটিকে। গোটা মন্দির জুড়ে শুধু হলুদ রঙের আবরণ যার বেশিরভাগই বাংলার। ২রা মে সকাল সাতটায় খোলা হবে কেদারনাথ ধামের দরজা।

আরও পড়ুন- কেন্দ্রের শ্রম বিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদ! কলকাতা-হাওড়ায় সমাবেশ, মিছিল

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...