Thursday, April 2, 2026

বাহিনীর মনোবল যেন ভেঙে না যায়: পহেলগাম হামলার বিচারবিভাগীয় তদন্তের আর্জি খারিজ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। বাহিনীর মনোবল যেন ভেঙে না যায়। পহেলগামে (Pahalgam) জঙ্গি হামলার বিচারবিভাগীয় তদন্তের দাবি খারিজ করে জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বৈশরন উপত্যকায় জঙ্গি হামলায় জনস্বার্থ মামলা করে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের ডিভিশন বেঞ্চ জানায়, এটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যখন প্রত্যেক ভারতীয় হাতে হাত রেখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। বাহিনীর মনোবল যেন ভেঙে না যায়। বিষয়টির সংবেদনশীলতাকে দেখুন।

এর পাশাপাশি আবেদনকারীর তীব্র সমালোচনা করে আদালত বলেছে, আবেদনকারীদের বিষয়টির সংবেদনশীলতা বিবেচনা করা উচিত ছিল। অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে গঠিত বিচারবিভাগীয় কমিশনের দ্বারা যাতে পহেলগামে জঙ্গি হামলার তদন্ত করার আর্জি জানান মামলাকারী। কিন্তু সেই নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট।
আরও খবরবেনজির ঘটনা হাইকোর্টে! সমস্ত জনস্বার্থ ও পুলিশ আপিল মামলা ছেড়ে দিলেন প্রধান বিচারপতি

মামলাকারীর আইনজীবীকে ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায় দায়িত্বশীল হতে হবে। এই সময়ে বাহিনীর মনোবল ভেঙে দেওয়া মোটেও যুক্তিযুক্ত কাজ নয়। বেঞ্চ ক্ষুব্ধ হয়েই প্রশ্ন তোলে, ”সুপ্রিম কোর্ট (Supreme Court) বা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা কবে থেকে তদন্তে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন? আমরা কবে থেকে এই ক্ষমতা পেয়েছি? আমরা শুধুমাত্র বিরোধের নিষ্পত্তি করি।” ভর্ৎসনার মুখে মামলাকারীর আইনজীবী জানান, তিনি তদন্তের আর্জি জানিয়ে করা মামলা প্রত্যাহার করে নেবেন।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...