Tuesday, April 7, 2026

মেছুয়ার অগ্নিকাণ্ডে পুলিশের জালে হোটেল মালিক, ম্যানেজার

Date:

Share post:

বড়বাজারের হোটেলে অগ্নিকাণ্ডের (Fire incident in Mechua patti) ঘটনার দেড় দিনের মাথায় হোটেল মালিক আকাশ চাওলা (Akash Chawla) ও ম্যানেজার গৌরব কাপুরকে (Gaurav Kapoor) গ্রেফতার করল কলকাতা পুলিশ (KP)। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার ঘটনার পর থেকেই হোটেল মালিক পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে পুলিশের জালে ধরা পড়লেন আকাশ। অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলের বেআইনি নির্মাণ এবং অনুমতি ছাড়া নাইট ক্লাব বানানোর অভিযোগ উঠেছে। এছাড়াও সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল বলেও জানা গেছে। ধৃত মালিক এবং ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

অক্ষয় তৃতীয়ার আগের দিন সন্ধ্যায় আচমকাই মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন।জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই জানলা না থাকায় বিপত্তি বাড়ে। দমবন্ধ হয়ে মৃত্যু হয় বেশিরভাগের। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। হোটেলে আগুন লাগার কারণ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী পুর কমিশনারের নেতৃত্বে তৈরি হয়েছে কমিটি। তদন্তে সিট (SIT) গঠন করেছে কলকাতা পুলিশ। এসবের মাঝেই বৃহস্পতিবার ভোরে মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হলো।

 

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...