Tuesday, June 2, 2026

রিচার্ড সিলেসকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের

Date:

Share post:

জল্পনাটা বেশ কয়েকদিন ধরেই চলছিল। অবশেষে সেটাই হচ্ছে। রিচার্ড সেলিসকে(Richard Celis) ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল(Eastbengal)। তাঁর খেলা নিয়ে লাল-হলুদ ম্যানেজমেন্ট একেবারেই সন্তুষ্ট নয়। ইতিমধ্যেই নতুন দল গড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সেখানেই আর লাল-হলুদের পরিকল্পনায় নেই ভেনেজুয়েলার এই ফুটবলার। এবারের আইএসএলের(ISL) মাঝপথেই ভেনেজুয়েলার এই তরুণ ফুটবলারকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল(Eastbengal)। কিন্তু সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। অস্কার ব্রুজোঁরও(Oscar Bruzon) পছন্দের তালিকায় নেই রিচার্ড সেলিস। শেষপর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট।

এবারের আইএসএল(ISL) চলার মাঝেই ভেনেজুয়েলার রিচার্ড সেলিসকে(Richard Celis) নিয়ে এসেছিল লাল-হলুদ ব্রিগেড। যদিও তাঁর সঙ্গে এক বছরের চুক্তিই করেছিল ইস্টবেঙ্গল(Eastbengal) ম্যানেজমেন্ট। শুরু থেকেই কুঁচকিতে একটা চোট নিয়ে এসেছিলেন তিনি। মাঠে নেমে অবশ্য কয়েকটা ম্যাচে ভাল পারফরম্যান্স দেখালেও, এরপরই তাঁর ফর্ম পড়তে থাকে। বেশিরভাগ ম্যাচেই অতিরিক্ত স্কীল দেখাতে গিয়ে দলের গতি স্লো করে দেওয়ার পাশাপাশি সুযোগ তৈরি করতে না পারা নিয়েও সমালোচনার মুখে পড়েছিলেন রিচার্ড সেলিস(Richard Celis)।

তাঁকে ছেড়ে দেওয়ার কথা প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলের মুখেই বারবার শোনাযাচ্ছিল। এমনকি কোচ অস্কার ব্রুজোঁও(Oscar Bruzon) যে খুব একটা তাঁর পারফরম্যান্সে খুশি ছিলেন না সেই ইঙ্গিতও বারবার দিয়েছিলেন। আইএসএলের পর সুপার কাপই ছিল ইস্টবেঙ্গলের ফুটবলারদের কাছে শেষ সুযোগ। সেখানেও চূড়ান্ত ব্যর্থ রিচার্ড সেলিস। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সের কাছে বিশ্রীভাবে হেরে ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল।

এরপরই সেলিসকে ছাড়া নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছিল। শোনাযাচ্ছে রিচার্ড সেলিসকে ছাড়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তাঁকে হয়ত এই কথা জানিয়েও দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত সরকারীভাবে সেই কথা ইস্টবেঙ্গলের তরফে ঘোষণা করা হয়নি। তবে সেলিস চ্যাপ্টার ইস্টবেঙ্গলে শেষ। নতুন মরসুমের জন্য এখন থেকেই ভালো ফুটবলার খোঁজ শুরু হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলে।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...