Friday, June 26, 2026

POK-তে পিছোচ্ছে পাকিস্তান! জনসংযোগ বাড়ানো শুরু ভারতীয় সেনার

Date:

Share post:

কাশ্মীর সীমান্তে ভারত-পাক যৌথ সেনার লাগাতার যুদ্ধ জিগিরের মধ্যেই সমীকরণ বদলাচ্ছে পাক অধিকৃত কাশ্মীরের (POK)। গোটা বিশ্বের কাছে পাক নেতা-মন্ত্রীরা দাবি করেছেন তারা আর সন্ত্রাসবাদকে মদত দেন না। কার্যত সেটা প্রমাণ করতেই পাক অধিকৃত কাশ্মীরে মাদ্রাসা (madrasah) বন্ধের প্রক্রিয়া শুরু পাকিস্তানের। জঙ্গিদের নিয়ে পাকিস্তান পিছু হঠতেই জায়গা দখলে মরিয়া ভারতীয় সেনা (Indian Army)।

সম্প্রতি পিওকে-তে (POK) প্রায় এক হাজার মাদ্রাসা বন্ধ করার নির্দেশ জারি করেছে পাকিস্তান, এমনটাই গোয়েন্দা সূত্রে খবর। মূলত ভারত থেকে বারবার মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ উঠেছে। নিজেদের এই অভিযোগমুক্ত করতেই পিওকে-র অন্তর্গত ১০০০ মাদ্রাসা বন্ধের নির্দেশ জারি বলে দাবি একাংশের রাজনৈতিকদের।

পাশাপাশি দাবি করা হচ্ছে বাস্তবে যদি মাদ্রাসাগুলিতে সত্যিই জঙ্গি প্রশিক্ষণ চালিয়ে থাকে, তবে সেগুলি বন্ধ করে জঙ্গি বাড়বাড়ন্ত রোখা সম্ভব হবে পাকিস্তানের পক্ষে। সীমান্ত বন্ধ, জলচুক্তি বাতিল থেকে উড়ান বন্ধ করে কূটনৈতিক চাপ পাকিস্তানের উপর জারি রেখেছে ভারত। তার উপর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Shahbaz Sharif) ইউটিউব (YouTube channel) চ্যানেল ভারত বন্ধ করে দেওয়ায় অনেকাংশে অসম্মানের মুখে পাকিস্তান। এই পরিস্থিতিতে নিজেদের স্বচ্ছ দেখাতে মরিয়া শরিফ সরকার। এদিন বন্ধ করে দেওয়া হয় একাধিক ক্রিকেটার ও শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। সঙ্গীত শিল্পী আতিফ আসলাম, ক্রিকেটার বাবর আজম, মহম্মদ রিজওয়ানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট শুক্রবার থেকে বন্ধ হল ভারতে।

অন্যদিকে পহেলগামে জঙ্গি হানা পরবর্তীতে গোটা কাশ্মীর থেকে নাশকতার বিরোধী আওয়াজ উঠেছে। স্থানীয় মানুষ স্পষ্ট করে দিয়েছেন তাঁরা কোনওভাবেই জঙ্গিদের সঙ্গে নেই। পাল্টা ভারতীয় সেনার পক্ষ থেকেও শুরু হয়েছে কাশ্মীরবাসীর সঙ্গে সম্পর্ক মেরামতির কাজ। কুপুওয়ারা সেক্টরে দুদিন ধরে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য শিবির শুরু করেছে ভারতীয় সেনা (Indian Army)। মূলত জনবিচ্ছিন্ন হয়ে পড়াতেই গোয়েন্দা ব্যর্থতা, বলে বার বার অভিযোগ উঠেছে। নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক মেরামতিতে জোর দেওয়া হয়েছে। কাশ্মীরে জনসংযোগ বাড়িয়ে এবার আরও এক কূটনৈতিক পথে পাকিস্তানকে জবাব দিতে প্রস্তুত ভারত।

Related articles

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...