Saturday, April 4, 2026

শুক্রবারেও সীমান্তে গুলির লড়াই, একাধিক ভারতীয় ঘাঁটি টার্গেট পাক সেনার

Date:

Share post:

টানা আটদিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে ক্রমাগত কাশ্মীর (Kashmir) সীমান্তে ভারতীয় সেনার (Indian Army) উপর হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত একনাগাড়ে ভারতের একাধিক সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালানো হয়। পাল্টা জবাব দিয়েছে দেশের সেনাও। দুপক্ষের লড়াইয়ে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

পহেলগামে হামলার (Pahelgam attack) পর ভারত পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। নয়া দিল্লির এই ঘোষণার পরের দিন থেকেই সীমান্তে অবিরাম গুলি বর্ষণ শুরু করেছে প্রতিবেশী রাষ্ট্রের সেনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন, এভাবে ভারতকে চাপে রেখে মেন্টাল গেম খেলতে চাইছে পাকিস্তান। পাশাপাশি হামলাকারী জঙ্গিরা দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে আছে বলে যে দাবী করেছে এনআইএ (NIA) তা যদি সত্যি হয় তাহলে এভাবে এক নাগাড়ে ভারতীয় সেনাকে সীমান্ত ব্যস্ত রাখার ফলে সেই জঙ্গিদের পাক অধিকৃত কাশ্মীরে ফেরার সুযোগ করে দিতে চাইছে ইসলামাবাদ (Islamabad), এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল । বৃহস্পতিবার রাতে সীমান্তরেখার নিকটবর্তী কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নৌশেরা, আখনুরের সেনা ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গে পালটা গুলি চালিয়ে ভারতীয় সেনাও জবাব দিয়েছে। এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত সীমান্তবর্তী নৌসেরা, সুন্দেরবানি, আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় গুলি চালাতে থাকে পাকিস্তানের সেনাবাহিনী। লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে মঙ্গলবারই শাহবাজ শরিফের দেশকে সতর্ক করেছিল ভারত।তারপরও পাকিস্তানের অসংযত আচরণ থামছে না। এবার ভারতের পরবর্তী পদক্ষেপ কী হয় সেটাই দেখার।

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...