Tuesday, March 31, 2026

বিরল দৃশ্য! মে মাসে সান্দাকফুতে তুষারপাত, দার্জিলিং জমজমাট

Date:

Share post:

একদিকে ঘাম ঝড়ছে শিলিগুড়ি অন্যদিকে দার্জিলিংয়ে(Darjeeling) কড়া নাড়ছে তুষার পাত। মে মাসের প্রথম দিনে দার্জিলিংয়ের সান্দাকফু-তে(Sandakphu) অকাল তুষারপাত। বরফের আস্তরণে পর্যটকদের প্রিয় ডেসটিনেশন। তবে স্থানীয়দের মতে মে মাসে সান্দাকফুতে তুষারপাত(Snowfall) সত্যি বিরল দৃশ্য।

বৃহস্পতিবার সকাল থেকেই তুষারে ঢাকে সান্দাকফু(Sandakphu)। আগামী তিন থেকে চার দিন এমনই তুষারপাত চলবে দার্জিলিং সংলগ্ন ভ্রমণপিপাসুদের পছন্দের ডেস্টিনেশন সান্দাকফু-সহ পাহাড়ের শীর্ষে এলাকাগুলিতে। পাশাপাশি হবে বিক্ষিপ্ত বৃষ্টি-সহ জোরালো বজ্রপাত। ইতিমধ্যেই গরমের ছুটিতে দার্জিলিংয়ের পথে রওনা দিয়েছিলেন পর্যটকদের এক বিশাল অংশ। তারই মাঝে মে মাসের প্রথম এবং দ্বিতীয় দিনের তুষারপাত উপভোগ করতে পর্যটকদের অভিলাশা পূরণ বলে মনে করছেন হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম নেটওয়ার্ক এর সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল। তিনি জানিয়েছেন মে মাসের প্রথম দিনে বরফের আস্তরণে সান্দাকফু, শুক্র, শনি এবং রবিবার বরফের দেখা মিলতে পারে পর্যটকদের তবে তার সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ পর্যটকদের ভিড় উপরি পাওনা বলে জানিয়েছেন সম্রাট বাবু। সিকিম আবহাওয়া দফতরের ডিরেক্টর গোপীনাথ রাহা বলেন, তুষারপাত হওয়ার কথা ছিল আগামী তিন চারদিন একই প্রস্তুতি থাকবে সিকিম-সহ সান্দাকফুতে।

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...