Saturday, June 13, 2026

কবে ফিরবেন BSF জওয়ান পি কে সাউ? সদুত্তর নেই পাক বাহিনীর কাছে

Date:

Share post:

কবে ফিরবেন BSF-এর জওয়ান পূর্ণম কুমার সাউ? তা নির্ভর করছে পাকিস্তান (Pakistan) রেঞ্জার্সের কর্মকর্তাদের মর্জির উপর! এমনটাই বিএসএফ সূত্রের খবর। কারণ, বারবার বৈঠকের পরেও পাক-সেনাদের একই বুলি, উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশের অপেক্ষায় আছি।

কিছুদিন আগে সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল পিকে সাউ (P K Sahu) অসাবধানতাবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তাঁকে গ্রেফতার করে পাক সেনা। সেই দিন থেকেই তাঁকে ফেরাতে তৎপর ভারত। বারবার বৈথক চলছে। কিন্তু তাতেও দিশা মিলছে না। এর মধ্যেই পূর্ণমের স্ত্রী রজনী সাউ ও তাঁর পরিবার পাঠানকোট যায়। সেখানে বিএসএফের সিইও-এর সঙ্গে কথা বলে তারা। সেখানে জানানো হয় পূর্ণমের কোনও ভুল ছিল না। বাড়ি ফিরে রজনী বলেন, আমরা কর্তৃপক্ষর সঙ্গে কথা বলে আশ্বাস পেয়েছি তিনি ফিরে আসবেন।

এদিকে, BSF ও পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে পরপর দু’বার বৈঠকেও কোনও ফল পাওয়া যায়নি। গত আট দিনে, তার মুক্তির বিষয়ে দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সাতটি বৈঠক হয়েছে। কিন্তু আলোচনায় কোনও অগ্রগতি হয়নি। পাকিস্তানি রেঞ্জার্স একই উত্তর দিয়ে যাচ্ছে “আমরা উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশের অপেক্ষায় রয়েছি।” বুধবার অনুষ্ঠিত শেষ বৈঠকটিও খুব একটা আশাব্যঞ্জক ছিল না।
আরও খবরটানা ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, বাংলাতেও রবিবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস 

সেনা বা অসামরিক নাগরিকদের দ্বারা এই ধরনের অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ঘটনা নতুন নয়। সাধারণত প্রতিষ্ঠিত সামরিক প্রোটোকলের মাধ্যমে এই সমস্যাগুলি সমাধান করা হয়। আটককৃত কর্মীদের সাধারণত প্রক্রিয়াগত পতাকা বৈঠকের পরে দেশে ফিরিয়ে আনা হয়। কিন্তু যেহেতু এই ঘটনাটি পহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঘটেছে, তাই জটিলতা এখানে বেশি।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...